চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথা গোঁজার ঠাঁই খুঁজতে বেকায়দায় আফগান ‘দৈত্য’ সমর্থক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 06, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের লক্ষ্ণৌতে বুধবার শুরু হয়েছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে রশিদ খানদের অতীত রেকর্ড সমৃদ্ধ হওয়ায় বেশ উত্তেজিত আফগান সমর্থকরা। দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা বুকে জমিয়ে খেলা দেখতে ভারতে এসেছিলেন শের খান নামের এক আফগান সমর্থক। পাহাড়সমান উচ্চতার এ সমর্থক এসে দেখেন তার জন্য নেই কোথাও মাথা গোঁজার ঠাঁই!

নিরাপত্তার কারণে নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না আফগানিস্তান। টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকেই ভারতের বিভিন্ন মাঠকে হোম ভেন্যু বানিয়ে খেলা চালিয়ে যাচ্ছে দেশটি। উইন্ডিজ সিরিজের জন্য যেমন হোম ভেন্যু করা হয়েছে লক্ষ্ণৌর অটোল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামকে।

ঘরের খেলা অন্য দেশে যেয়ে দেখতে হলেও ক্রিকেটীয় আবেগে টান পড়ছে না আফগানদের। এমন আবেগকেই ভরসা করে কাবুল থেকে উড়ে এসেছেন শের খান। ৮ ফুট ২ ইঞ্চি উচ্চতার এ দীর্ঘকায় সমর্থক লক্ষ্ণৌতে এসে পড়েছেন বিপাকে। কোথাও খুঁজে পাচ্ছেন না তার চেয়েও উঁচু হোটেল রুম। কম খরচে যে রুমগুলো মিলছে সেগুলোর ছাদ আবার শের খানের কাঁধ সমান!

রুম না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় হাঁটছিলেন শের খান। এমন একজন দৈত্য রাস্তায় হাঁটবে আর তা পথচারীদের চোখে পড়বে না সেকি হয়? কৌতূহলবশত তাই এগিয়ে আসেন লক্ষ্ণৌ পুলিশ সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেয়ে নিজের সমস্যার কথা তুলে ধরেন শের খান। প্রয়োজনীয় কাগজপত্র দেখে পরে তাকে পুলিশ সদস্যরাই ঠিক করে দিয়েছেন উপযোগী হোটেল রুম।

অতীতের পাঁচ দেখায় ৩-২ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে আফগানরা। ব্যবধান কমাতে সিরিজে ক্যারিবীয়দের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে অলরাউন্ডার কাইরেন পোলার্ডের কাঁধে। প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করছে আফগানরা।

Tags: লিড স্পোর্টস
Previous Post

‘কণ্ঠ’ করতে গিয়ে জীবনকে খুব কাছ থেকে দেখেছি: জয়া

Next Post

সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ

Next Post

সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT