চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:18 অপরাহ্ন 02, এপ্রিল 2019
in বিনোদন
A A

দেশের সব সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার দু’সপ্তাহ পার হতেই সিদ্ধান্ত ‘স্থগিত’ করেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তাই আগামী ১২ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে উপলক্ষে সিনেমা হল বন্ধ থাকার সম্ভাবনা থাকছে না।

মঙ্গলবার দুপুর ৩টায় দেশের সিনেমা হল মালিক সমিতির সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার অফিসে ঘণ্টাব্যাপী মিটিং করেন। সেখানে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ করেন প্রদর্শক সমিতির নেতারা।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা আলাউদ্দিন মিয়া। তিনি বলেন, তথ্যমন্ত্রীর কাছে প্রদর্শক সমিতির পক্ষ থেকে কিছু দাবিদাওয়া ছিল। তথ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি দাবিগুলো একে একে পূরণ করবেন। তার আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ করেছি।

তিনি জানান: পহেলা বৈশাখ উপলক্ষে ছবি মুক্তিতে যে সংশয় ছিল তা আর নেই। ১২ এপ্রিল দেশের সিনেমা হল খোলা থাকবে।

প্রদর্শক সমিতির উপদেষ্টা আলাউদ্দিন মিয়া আরও বলেন: ‘তথ্যমন্ত্রীকে আমরা কিছুদিন সময় দিয়েছি। এরমধ্যে তিনি আমাদের দাবিগুলো মেনে না নিলে পুনরায় হল বন্ধ রাখতে বাধ্য হবো। তবে আশা করছি, শিগগিরই মন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন হবে।’

গত ১৩ মার্চ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ডাকে ‘চলচ্চিত্র প্রদর্শক সমিতি’। তখন সংগঠনটির সদস্যরা ঘোষণা দিয়েছিলেন, ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল।

এমন ঘোষণার কারণ হিসেবে প্রদর্শক সমিতির নেতারা ওইদিন জানিয়েছিলেন: সিনেমা হল চালু রাখার জন্য যে পরিমাণ ছবি দরকার তা নির্মিত হচ্ছে না। তাই বিদেশি ছবির আমদানিতে সরকারের সহায়তা কামনা ও সহজ নীতিমালা তৈরি করা সাথে সাথে দেশের ছবির উৎপাদন বাড়ানোর সরকারি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে সিনেমা হলের মালিকদের ব্যবসা ও দুরাবস্থার কথাও তুলে ধরা হয়েছিল।

Tags: চলচ্চিত্র প্রদর্শক সমিতিলিড বিনোদনসিনেমা হল
Previous Post

রোবটের কাছে হেরে গেল মানুষ!

Next Post

ইমরানের নতুন গানের মডেল মিম মানতাসা

Next Post

ইমরানের নতুন গানের মডেল মিম মানতাসা

ধর্মনিরপেক্ষতা আসলে কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT