চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের নতুন গানের মডেল মিম মানতাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 02, এপ্রিল 2019
in বিনোদন
A A

তানজিন তিশা, সাফা কবির, পিয়া বিপাশা থেকে শুরু কলকাতার কৌশনী, মৌমিতা, দর্শনা’র মতো তারকারা ইমরানের গানের মডেল হয়েছেন। সবগুলো কাজই সফল হয়েছে। এবার জনপ্রিয় এই গায়কের গানের মডেল হিসেবে যোগ হলো আরও এক নতুন মুখ। তিনি ‘লাক্স-চ্যানেল আই সুপাস্টার’ তারকা মিম মানতাসা। 

ইমরানের যে গানে মানতাসা মডেল হয়েছে তার শিরোনাম ‘সব কথার এক কথা’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর করেছেন মিলন। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। দুদিন আগে গানটির ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে বলে জানান ইমরান।

ইমরান বলেন, মানতাসার কাজ দেখেছি। এ গানের ভিডিওর সঙ্গে তাকেই বেশি মানাবে মনে হয়েছে বলে নিয়েছি। সে ভালো করেছে। বাকিটা দর্শকরা বলতে পারবেন। তিনি বলেন, প্রতিটি গান ও ভিডিওতে নতুনত্ব রাখার চেষ্টা করছি। এবারও যাতে ভিন্নতা থাকে, ওই বিষয়টি মাথায় ছিল।

এর আগে কুমার বিশ্বজিৎ-এর গানের মডেল হয়েছিলেন মিম মানতাসা। প্রথমবার কাজ করলেন ইমরানের সঙ্গে। বললেন, ইমরানের গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি।

শিল্পী ইমরান জানান, আগামী ৭ এপ্রিল রসগোল্লা ইউটিউব চ্যানেলে ‘সব কথার এক কথা’ গানটি ভিডিও প্রকাশ পাবে।

Tags: ইমরান মাহমুদুলমিউজিক ভিডিওমিম মানতাসালিড বিনোদন
Previous Post

সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’

Next Post

ধর্মনিরপেক্ষতা আসলে কী?

Next Post

ধর্মনিরপেক্ষতা আসলে কী?

শাইনপুকুরে প্রাইম ব্যাংকের সর্বনাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT