চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা হল কর্মীদের সহযোগিতায় পাইরেসি, আটক ১৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 23, আগস্ট 2017
in অপরাধ
A A
সিনেমা হলের পাইরেসি বিরোধী অভিযানে আটক ১৭ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু সিনেমা হলের কর্মচারীদের সহযোগিতায় হলে গোপন ক্যামেরায় নতুন মুক্তি পাওয়া সিনেমা ধারণ করে তার পাইরেটেড কপি সিডি আকারে বিক্রি করে আসছে একটি চক্র। সেই চক্রেরই ১৭ সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব।

মঙ্গলবার গাজীপুরের বোর্ডবাজার ও টঙ্গী চম্পাকলি সিনেমা হল মার্কেট থেকে পাইরেসি ও পর্ণোগ্রাফির সাথে সম্পৃক্তার অভিযোগে তাদেরকে আটক করা হয়। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে বুধবার বিকেলে উত্তরায় র‌্যাব ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১  অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সারোয়ার বিন কাশেম জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন মিউজিক্যাল স্টুডিও এবং এ্যাডফার্মের কলাকুশলীদের সাথে যোগাযোগ রাখত। তাদের কাছ থেকে নতুন মিউজিক ভিডিও সংগ্রহ করে বাজারে ছাড়ত।

তিনি আরো বলেন, চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম ও লাভজনক শিল্প। দুঃখজনক হলেও সত্য যে, চলচিত্র অশ্লীলতা বাংলাদেশের এই ঐতিহ্যমণ্ডিত শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একই সাথে ভিডিও পাইরেসির ফলে এই শিল্পে লগ্নিকারীরাও ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

“অডিও পাইরেসির কারণে মিউজিক ইন্ডাস্ট্রিও মুখ থুবড়ে পড়েছে। গায়ক – গায়িকারা যেমন হারিয়ে ফেলেছে তাদের উৎসাহ, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

জব্দকৃত মালামাল

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারোয়ার বিন কাশেম জানান, ভিডিও সংগ্রহকারীর প্রধান হোতাকে আটক করা সম্ভব হয় নি। তবে তাদের আটকের চেষ্টা চলছে।

ওই অভিযানে ২৭টি মনিটর, ২৭টি সিপিইউ, ৭৩০টি সিডি ক্যাসেট, ৭৫টি কার্ডরিডার, ১৮টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।

 

Previous Post

তিনি রাগ করতেন কম, ক্ষমা করতেন বেশি: লিটন (নায়করাজের ড্রাইভার)

Next Post

ঈদের ছুটি ৩ দিনের বদলে ৫ দিন করলে মানুষের কষ্ট কমবে

Next Post

ঈদের ছুটি ৩ দিনের বদলে ৫ দিন করলে মানুষের কষ্ট কমবে

প্রিন্সেস ডায়ানা এর সুন্দর ছবি, হালকা মেকআপ ও ঝলমলে পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

তার জন্য এতো ভালোবাসা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT