চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তার জন্য এতো ভালোবাসা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 23, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
প্রিন্সেস ডায়ানা এর সুন্দর ছবি, হালকা মেকআপ ও ঝলমলে পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্সেস ডায়নার মৃত্যুতে জনসাধারণের কান্না-বিলাপ হতবিহ্বল করেছিল তার সন্তানদেরকেও। সেই কঠিন সময়ে তারা কিছুতেই বুঝতে পারছিলেন না জানিয়ে ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। তাদের শুধু একটাই প্রশ্ন ছিল, অচেনা-অজানা এত মানুষ কাঁদছে কেনো?

১৯৯৭ সালের ৩১শে আগস্ট প্রিন্সেস ডায়ানা এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তখন প্রিন্স উইলিয়ামের বয়স ছিল ১৫ বছর আর প্রিন্স হ্যারির ১২ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি তথ্যচিত্রে দ্য ডিউক এবং প্রিন্স হ্যারি এই কথা বলেন, যা ২৭ আগস্ট বিবিসি ওয়ানে সম্প্রচারিত হবে। এতে উইলিয়াম ও হ্যারি ওই সময়কার কিছু স্মৃতি তুলে ধরেছেন।

দুই পুরুষের সাক্ষাৎকার, একে অপরের দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা হেনরি সিঙ্গার। এতে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ডায়ানার মৃত্যুর পর সাতদিনের ঘটনাবলী তুলে আনার চেষ্টা করা হয়েছে রাজনীতিক, পরিবার ও বন্ধুদের বক্তব্যের মধ্য দিয়ে। ডায়ানার মৃত্যুর ২০ বছর পূর্তিতে এই তথ্য চিত্র নির্মাণ করা হচ্ছে।

প্রেমের জন্য বিশেষ মুহূর্তে মানুষদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ
মায়ের মৃত্যুর পর জনসাধারণের সাথে সাক্ষাতে প্রিন্স উইলিয়াম ও হ্যারি

শোকাতুর সেই সময়ের ‘অস্বাভাবিক পরিবেশের’ কথা স্মরণ করে প্রিন্স উইলিয়াম বলেন, লোকজনকে কাঁদতে দেখে মনে হয়েছিল, তোমরা তো তাকে চেনোই না, তবে কেন এতটা বিমর্ষ তোমরা? তাদের জীবনের সবচেয়ে কঠিন সেই সময়কে এভাবেই স্মরণ করেন তিনি।

শোকপ্রকাশের জন্য ফুলের সমাহার, দুঃখজনক স্মৃতি স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ
কেনসিংটন প্যালেসের বাইরে রেখে যাওয়া ফুল দেখছেন প্রিন্স চার্লস ও তার ছেলেরা

তবে পরবর্তীতে তিনি বুঝতে পেরেছিলেন প্রিন্সেস ডায়না জনসাধারণের কতটা জুড়ে ছিলেন।

পরিবারের সদস্যরা একত্রে শোকসভায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ডায়নার শেষকৃত্য অনুষ্ঠানে প্রিন্স ফিলিপ, প্রিন্স উইলিয়াম, আর্ল স্পেনসার, প্রিন্স হ্যারি ও প্রিন্স অব ওয়েলস

২০ বছর আগে ডায়ানার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল পুরো ব্রিটেন। এই আবেগের ঢেউ যাতে মা-হারা দুই ছেলের উপর প্রভাব না পড়ে সেজন্য রক্ষাকর্তায় ভূমিকায় নিয়েছিলেন রানি। ফলে ওই সময়কার পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না উইলিয়াম ও হ্যারি।

জনপ্রিয় ব্যক্তির সাথে সাধারণ মানুষের সাক্ষাৎ, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
জনসাধারণের সাথে প্রিন্স উইলিয়াম ও হ্যারি

উইলিয়াম বলেন, ওই সময় আমার দাদি তার দুই নাতিকে আগলে রাখতে চেয়েছিলেন। বাবাও একই কাজ করেছেন। দাদি ইচ্ছা করেই পত্রিকাগুলো সরিয়ে রাখতেন যাতে করে আমরা পরিস্থিতি সম্পর্কে জানতে না পারি। ফলে বাসায় এ বিষয়ক কিছুই ছিল না। মায়ের মৃত্যু নিয়ে কী ঘটছে আমরা কিছুই জানতাম না।

শিশুদের প্রেসিডেন্টের সাথে শুভেচ্ছা বিনিময়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
মায়ের মৃত্যুর পাঁচ দিন পর, শুভাকাঙ্ক্ষীর দেয়া ফুল হাতে প্রিন্স হ্যারি

সবার কাছ থেকে দূরে রেখে একান্তে শোক পালনের সুযোগ দেওয়ার জন্য উইলিয়াম রানির প্রতি কৃতজ্ঞতা জানান।

Tags: প্রিন্স উইলিয়ামপ্রিন্স হ্যারিপ্রিন্সেস ডায়না
Previous Post

ঈদের ছুটি ৩ দিনের বদলে ৫ দিন করলে মানুষের কষ্ট কমবে

Next Post

ভারতীয় বোর্ড কর্তাদের এবার সুপ্রিম কোর্টের শোকজ

Next Post

ভারতীয় বোর্ড কর্তাদের এবার সুপ্রিম কোর্টের শোকজ

সম্মিলিত সংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিল।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT