চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নিয়ে এমন উচ্ছ্বাস দেখেনি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 04, জুন 2021
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে বিভিন্ন বয়সের মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলা হয় ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’কে। পৃথিবীর নামিদামি নির্মাতা, প্রযোজকরা এই উৎসবের অপেক্ষায় থাকেন। আর এই গুরুত্বপূর্ণ উৎসবে প্রথমবার অফিশিয়াল সিলেকশনে স্থান করে নিলো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

বৃহস্পতিবার (৩ জুন) কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ অফিশিয়ালি খবরটি প্রকাশ করে। যা মুহূর্তের মধ্যে বাংলাদেশের গণমাধ্যম ও সোশাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। 

কানের ‘আনসার্টেন রিগার্ড’ (ভিন্ন দৃষ্টিকোণ) বিভাগে বাংলাদেশের সিনেমা জায়গা করে নেয়ার খবরে উচ্ছ্বাস, আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন দেশের সাধারণ সিনেমা প্রেমী থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা!

প্রায় সকলেই ‘রেহানা মরিয়ম নূর’ এর এই অর্জনকে বাংলাদেশের জন্য সম্মান আর গৌরবের বলেও আখ্যা দেন। এরআগে বাংলাদেশের কোনো সিনেমা নিয়ে একযোগে এতো মানুষের ইতিবাচক সাড়া, মন্তব্য কিংবা অভিনন্দনের জোয়ার লক্ষ্য করা যায়নি। নাটক, সিনেমার সেলিব্রেটি মুখ থেকে শুরু করে সাধারণ সিনেমাপ্রেমী মানুষটির ভার্চুয়াল দেয়ালও হয়ে উঠেছে ‘রেহানা মরিয়ম নূর’ময়!

এই ছবির নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ সোশাল মিডিয়ায় না থাকলেও তিনি ও তার টিম ভাসছেন অভিনন্দনের জোয়ারে।

এমন প্রাপ্তিতে চ্যানেল আই অনলাইনকে এক প্রতিক্রিয়ায় ‘রেহানা মরিয়ম নূর’ এর সহপ্রযোজক রাজিব মহাজন জানিয়েছেন, আমরা গর্বিত। এটা আমাদের জন্য বিশাল অর্জন। এতোদূর যেতে পারছি, সেটা সম্ভব হয়েছে আমাদের টিমের কারণে। এমন আনন্দের খবরে সবার প্রতি কৃতজ্ঞতা।

প্রশংসায় ভাসছেন এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমন অর্জনে তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনন্দনবার্তা পাঠানো প্রত্যেককেই।

তবে ‘রেহানা মরিয়ম নূর’ এর এমন অর্জনে সবাই যে কথাটি জোর দিয়ে বলছেন, সেটা হলো- ‘এ অর্জন বাংলাদেশের সিনেমার জন্য গৌরবের!’ অন্তত তারকা নির্মাতা, প্রযোজক ও অভিনেতাদের কথাগুলো যেন সেটাই বলছে:

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু:

আবু সায়ীদ:

মোস্তফা সরয়ার ফারুকী:

অমিতাভ রেজা চৌধুরী:

জয়া আহসান:

শাকিব খান:

অপি করিম:

গাউসুল আলম শাওন:

মোহাম্মদ আলী হায়দার:

গোলাম সোহরাব দোদুল:

তানভীন সুইটি:

দীপংকর দীপন:

শিহাব শাহীন:

আবু শাহেদ ইমন:

অপূর্ব:

প্রসুন রহমান:

ফাখরুল আরেফীন খান:

আরফান নিশো:

শাফায়েত মনসুর রানা:

জ্যোতিকা জ্যোতি:

আশফাক নিপুণ:

আদনান আল রাজীব:

নওশাবা আহমেদ:

ইফতেখার চৌধুরী:

তানিম রহমান অংশ:

কৃষ্ণেন্দু চ্যাটার্জী:

ইমতিয়াজ বর্ষণ:

নাজিফা তুষি:

নিয়ামুল মুক্তা:

সোহেল রানা:

সুনেরাহ বিনতে কামাল:

২০০২ সালের ৫৫তম কান চলচ্চিত্র উৎসবে প্যারালাল বিভাগের অংশ ডিরেক্টরস’ ফোর্টনাইট-এ নির্বাচিত হয়েছিল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি। কিন্তু প্রথমবারের মত অফিসিয়াল সিলেকশনে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি আমন্ত্রণ পাবার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।

Tags: অপি করিমঅমিতাভ রেজাআজমেরী হক বাঁধনআবদুল্লাহ মোহাম্মদ সাদকানকান চলচ্চিত্র উৎসবজয়া আহসানবাঁধনমোস্তফা সরয়ার ফারকীলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

দরিদ্র দেশগুলোকে ৮০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দিবে যুক্তরাষ্ট্র

Next Post

গতকাল সেন্সর পেয়েছে ইমন-সূচনার ‘আগামীকাল’

Next Post
ইমন ও সূচনার ছবি, তারা একসঙ্গে outdoors, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গতকাল সেন্সর পেয়েছে ইমন-সূচনার 'আগামীকাল'

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪ জনের, শনাক্ত ১৮৮৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT