চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতকাল সেন্সর পেয়েছে ইমন-সূচনার ‘আগামীকাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 04, জুন 2021
in বিনোদন
A A
ইমন ও সূচনার ছবি, তারা একসঙ্গে outdoors, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’। পরিচালক চ্যানেল আই অনলাইনকে জানান, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর সনদ হাতে পেয়েছেন। তাই মুক্তিতে আর কোনো বাঁধা নেই।

‘আগামীকাল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদা, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী, সাবেরি আলম।

পরিচালক অঞ্জন আইচের প্রথম সিনেমা হচ্ছে ‘আগামীকাল’। তার আরেক সিনেমা ‘কানামাছি’র শুটিংও শেষ দিকে।

অঞ্জন আইচ জানান, দুজন মেয়ের জার্নির গল্প নিয়ে আগামীকাল। একজন অপরাধী আরেকজন সেই অপরাধীকে খুঁজে বেড়ান। তাদের মধ্যমনি হলেন একজন পুরুষ। যিনি নায়ক ইমন। দুটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মন ও সূচনা আজাদ।

পরিচালক বলেন, মমর চরিত্রটি একটু ভিলেন ধাঁচের। নায়িকা হচ্ছেন সূচনা আজাদ।

অঞ্জন আইচ বলেন, মুক্তির চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি। তবে সিনেমা হলেই প্রথমে মুক্তি দেব। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। ঈদে যদি সিনেমা হলের পরিস্থিতি ও কোভিড অনুকূলে থাকে তবে মুক্তি দিতে পারি। কিংবা আগে পরে মুক্তি দিতে পারি। সিনেমা যেহেতু সেন্সর হয়েছে মুক্তি নিয়ে সমস্যায় পড়তে হবে না। এরপর ওটিটিতে মুক্তি দেব। কথাবার্তা বলা আছে।

‘আগামীকাল’ প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্প প্রধান এ ছবিতে অভিনয় করে ভালো লেগেছে। মৌলিক গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো ছিল। ত্রিভুজ প্রেম কিন্তু গল্পটা অন্যরকমের।

Tags: আগামীকালআশীষ খন্দকারইমনজাকিয়া বারী মমটুটুল চৌধুরীফারুক আহমেদলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাবেরি আলমসিনেমাসুজাত শিমুল
Previous Post

সিনেমা নিয়ে এমন উচ্ছ্বাস দেখেনি বাংলাদেশ

Next Post

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪ জনের, শনাক্ত ১৮৮৭

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪ জনের, শনাক্ত ১৮৮৭

বাংলাদেশের সংসদে একজন সদস্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেট হোক সাধারণ মানুষের স্বচ্ছলতার দিকনির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT