চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন প্রেক্ষাগৃহে জয়ের ‘প্রিয় কমলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 26, মার্চ 2021
in বিনোদন
A A
প্রিয় কমলা চরিত্রে অভিনেত্রী, নাটকের দৃশ্য, বাংলার সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর আধুনিক তিন সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স এর দুই শাখা ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘প্রিয় কমলা’।

জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সিনেমা ‘প্রিয় কমলা’। যেখানে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।

ইমপ্রেস কর্তৃপক্ষ জানায়, স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে শুক্রবার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেয়া হচ্ছে ‘প্রিয় কমলা’। পরবর্তীতে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হবে।

এরমধ্যে বসুন্ধরা সিনেপ্লেক্সে আছে দৈনিক দুটি শো। একটি দুপুর ৩টায়, এবং অন্যটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। সীমান্ত সম্ভারে চলবে দুটি শো, একটি দুপুর ১টায় এবং অন্যটি বিকেল ৫টায়।

এছাড়া যমুনা ব্লকবাস্টারেও ‘প্রিয় কমলা’র দৈনিক দুটি শো দেখতে পারবেন দর্শক। একটি দুপুর ২টা ২০ মিনিটে, এবং অন্যটি সন্ধ্যা ৭টায়।

দুটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে, পেছনে ছবি প্রদর্শনী বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ
নির্মাতা জয়ের সাথে চিত্রনায়িকা অপু বিশ্বাস

গেল ডিসেম্বরে শুরু হয়েছিল ‘প্রিয় কমলা’র শুটিং। রীতিমতো দিন রাত এক করে তিন সপ্তাহে শুটিং শেষ করা হয় সিনেমাটির। অপু-বাপ্পী ছাড়াও সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব, শিশুশিল্পী আযান সিনেমাটিতে অভিনয় করেছেন।

প্রিয় কমলা সিনেমার পোস্টার, দুই চরিত্রের প্রেমের গল্প ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ ‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর।

পরিচালক জয় বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশ আসলে কী অর্জন করলো এবং কী অর্জন করলো না এটাও তুলে ধরেছি সিনেমায়। এ গল্পটিতে স্বচ্ছভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সিনেমাটি হল ও টিভি দুই মাধ্যমেই দর্শক উপভোগ করবেন।

Tags: অপু বিশ্বাসইমপ্রেস টেলিফিল্মজয়প্রিয় কমলাফরিদুর রেজা সাগরবাপ্পী চৌধুরীলিড বিনোদনশাহরিয়ার নাজিমসিনেমাসোহেল খানস্বাধীনতাস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
Previous Post

দাম দিয়ে কিনেছি বাংলা

Next Post

নরেন্দ্র মোদি ঢাকায়

Next Post
নরেন্দ্র মোদি ঢাকায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদি ঢাকায়

বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মানুষজন অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT