চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদি ঢাকায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 26, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নরেন্দ্র মোদি ঢাকায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন।

সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধের পথে রয়েছেন তিনি।

পরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মোদি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে দেশটির সরকার প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘরের উদ্বোধন করবেন।

সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মানিত অতিথি হিসেবে মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন শনিবার নরেন্দ্র মোদি সাতক্ষীরায় যশোরেশ্বরি কালি মন্দির এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন করবেন। মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি পরিদর্শন করে তাদের সাথে মোদির মতবিনিময়ের কথা রয়েছে। শনিবার দু’ দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন, দু’ দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের অপেক্ষায় তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নযাত্রার প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন ভারতের প্রধানমনন্ত্রী।

Tags: ঢাকানরেন্দ্র মোদিস্বাধীনতা
Previous Post

তিন প্রেক্ষাগৃহে জয়ের ‘প্রিয় কমলা’

Next Post

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ

Next Post
বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মানুষজন অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মসমর্পণ, এবং হোয়াইটওয়াশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT