চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসের জোরে বিধ্বস্ত বিমান থেকে ফিরেছেন শেহরিন: কাদের

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
2:58 অপরাহ্ন 16, মার্চ 2018
in বাংলাদেশ
A A

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেপাল থেকে ফেরত আসা আহত শেহরিন আহমেদকে দেখতে গিয়ে ওবায়দুল কাদের বলেছেন: শেহরিনের মনে অনেক সাহস ছিলো, তাই দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমান থেকে বের হয়ে আসতে পেরেছেন।  তার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। তবে, তিনি ভালো আছেন।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে বের হয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আরো যাঁরা আহত আছেন, তাঁদেরও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে।  নেপালে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার কাজ ধীরে চলছিল। এখন আমাদের চিকিৎসকরা যাওয়ার পর সেই কাজ দ্রুতগতিতে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবকিছু দ্রুত করা হচ্ছে।

সকালে প্রথমে ঢামেকে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে দুপুরে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শেহরিনের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত ১২ তারিখের নেপালের বিমান দুর্ঘটনায় বাংলাদেশ ও নেপালের অনেক সন্তানকে হারিয়েছি। অনেক তরুণ-তরুণী, যারা ফাইনাল পরীক্ষা শেষে মা-বাবার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল, তাদেরও হারিয়েছি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেহরিন সুস্থ হয়ে যাবেন। আমরা কোনোমতেই চাই না, এ রকম দুর্ঘটনায় আর কেউ প্রাণ হারাক।’ চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনোমতে চিকিৎসার যেন কোনো ঘাটতি না হয়।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শেহরিন আহমেদকে নেপাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

Tags: ইউএস-বাংলা এয়ারলাইন্সউড়োজাহাজনেপাল বিমান দুর্ঘটনালিড নিউজ
Previous Post

মেসির আর্জেন্টিনাকে টপকে গেল রোনালদোর পর্তুগাল

Next Post

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা

Next Post

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা

তিশা এবং তপ্ত ফাগুন হাওয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT