চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিশা এবং তপ্ত ফাগুন হাওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 16, মার্চ 2018
in বিনোদন
A A

তপ্ত ফাগুন হাওয়ায় পোড়ে পাইকগাছা। সন্ধ্যার আমন্ত্রণ শিবসার পাড়ে। ঘেরে ঘিরে থাকা দখিনা জমিনে নোনা অভিমান। শিল্পী, শিবসার বিষন্ন সন্ধ্যায় কিংবা পানি উন্নয়ন বোর্ডের সুপরিসরে শিল্পের আড়াল নেন। কখনো নদীর পাড়ে কেওড়া ছায়ায় নদীতে নামার অপেক্ষারত নৌকার পাশে দাঁড়ান শাড়ির সহজিয়া স্নিগ্ধ ভংগিতে। আবার তপ্ত ফাগুনে হাওয়ায় পুড়ে যেতে যেতে ঢেকে নেন চোখ রোদ চশমায়। আর মুখ ঢেকে যায় নীলাভ ওড়নায়। পরণে লাল ফতুয়া। অপেক্ষায় থাকে খোলা জানালার হলুদাভ উঠানে একক টবে ত্রয়ী গাদা ফুল।

খুলনার পাইকগাছায় চলছে তৌকীর আহমেদের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‌‘ফাগুন হাওয়ায়’ ছবির শুটিং। ১০ মার্চ থেকে শুরু হয়েছে শুটিং পর্ব। ১২ মার্চ থেকে ইউনিটে যোগ দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে নির্মিতব্য চলচ্চিত্রটিতে দীপ্তি চরিত্রে অভিনয় করছেন তিশা। থাকবেন বেশ কয়েকদিন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে বেশ নিবিড় কথোপকথন হয় ‌’হালদা’ অভিনেত্রীর। তার বিস্তারিত অন্য সাক্ষাৎকারে উঠে আসবে। একটি আভাস শুধু দিয়ে রাখা যায়। তিনি বলেন, আমার অভিনয় জীবন কোন নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে চলেনি। তবে অভিনয় শিল্প আমাকে আজকের তিশা বানিয়েছে যেমন, ‘তেমনি আমার ইচ্ছাশক্তি আজকের পর্যায়ে নিয়ে এসেছে আমাকে। এ শিল্পের মানুষদের কাছে আমি ঋণি। কারণ যখন আমার বাবা মারা যান তখন যতটা না আত্মীয় স্বজনরা আমার পাশে দাঁড়িয়েছে তার চাইতে বেশি দাঁড়িয়েছে অভিনয় শিল্পের মানুষেরা। এ শিল্প ছেড়ে আমি কোথায় যাব?’

শাড়ি পরিহিত শিবসা পাড়ের ছবি অথবা চশায় চোখ আর ওড়নায় ঢাকা মুখ এবঙ লাল ফতুয়ার তিশা-দুটি ছবি দেখিয়ে তিশার কাছে জানতে চাওয়া হয়। কোনটি আসল তিশা। তিনি বলেন, দুটোই আমি। একটি সচেতনভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো তিশা অন্যটি আলোকচিত্রীর অনন্য সময় জ্ঞান এবং ক্লিক। তবে দুটো ছবির তিশা কিন্তু শিল্পের তপ্ত ফাগুন হাওয়ায় অনবরত পুড়ে চলে।

‘ফাগুন হাওয়ায়’ অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘গল্পটি এত সহজ কিন্তু এতটা গভীর তা বলে বোঝানো যাবে না। আর ভাষা আন্দোলনের আবেগ বা গভীরতা কতটা সহজিয়া ভঙ্গীতে যে বলছেন তৌকীর ভাই তা ভাবলে অবাক লাগে। তার পরিচালনা নিয়ে নতুন করে কিছু বলার নেই।’

ছবি : সোহান হাওলাদার এবং হাসান আহমেদ

Tags: ইমপ্রেস টেলিফিল্মতিশাতৌকীর আহমেদফাগুন হাওয়ায়লিড বিনোদন
Previous Post

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা

Next Post

কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

Next Post

কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

‘রোনালদোর পাশে নেইমারকে মানাবে দারুণ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT