চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ্‌কে হত্যা করা হয়েছে: শাহ্‌রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 11, আগস্ট 2017
in বিনোদন
A A
ফেসবুক লাইভে শাহ্‌রান

ফেসবুক লাইভে শাহ্‌রান

চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে এবার সামনে এলেন তার ছোট ভাই শাহরান। তিনি দাবি করেছেন, ‘সালমান শাহ্‌কে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকান্ডের পুরো ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। যদি সালমান শাহ আত্মহত্যা করে থাকে, তাহলে তার রুমের দরজায় কেন দায়ের কোপ থাকবে? দেয়ালে কেন ধস্তাধস্তির চিহ্ন থাকবে? আমি নিজে দেখেছি সেসব।’ সালমান শাহ্‌র ওজনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি সে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে, তাহলে ফ্যান একটুও বাঁকা হলো না কেন? ফ্যান তো ভেঙে পড়ার কথা।’

শাহ্‌রান এখন আছেন লন্ডনে। আজ ১১ আগস্ট শুক্রবার সকালে লন্ডনে তার বাসা থেকে ফেসবুক লাইভে অংশ নেন তিনি। এ সময় তার পাশে ছিলেন মা নীলা চৌধুরী।

সালমান শাহ্‌র মৃত্যুর সাথে তার স্ত্রী সামিরার সংশ্লিষ্ট থাকার অভিযোগ করেন শাহ্‌রান বলেন, সামিরাকে ‘কিস’ করার জন্য আজিজ মোহাম্মদকে ভাইকে সালমান হোটেল শেরাটনে এক পার্টিতে চড় মেরেছিল। এই বিষয়টা সবাই জানে। আমার ভাই মার্লবোরো গোল্ড ব্র্যান্ডের সিগারেট খেত, সেখানে তার বাসায় অন্য ব্র্যান্ডের সিগারেটের খোসা আসল কোথা থেকে? কারা খেয়েছিল এই সিগারেট?

শাহ্‌রান বলেন, ‘আমার বাবা-মাকে সরিয়ে দিয়ে দ্রুত পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয়। আমি পোস্টমর্টেমের সময় থাকতে চেয়েছিলাম, আমাকে থাকতে দেওয়া হয়নি। দাফনের আগে আমি তাকে গোসল করিয়েছিলাম। তার গলায় ফাঁসির কোনো চিহ্ন ছিল না, একটা টেলিফোনের তার জড়ানোর চেষ্টা করা হয়েছিল।’

সবশেষে সালমান শাহ্‌র মৃত্যুর রহস্য উদঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানান শাহ্‌রান।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

 

Tags: সালমান শাহ্‌
Previous Post

পথের পাঁচালী: দেশে এখন ‘খাম্বা-খাম্বি’

Next Post

যৌন হয়রানির শিকার হয়েছিলেন টেইলর!

Next Post
টেইলর সুইফট

যৌন হয়রানির শিকার হয়েছিলেন টেইলর!

আর্সেনাল-লেস্টার ম্যাচের ছবি, ফুটবল খেলোয়াড়রা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল-লেস্টারকে দিয়ে গড়াচ্ছে ইংলিশ মৌসুম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT