চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল-লেস্টারকে দিয়ে গড়াচ্ছে ইংলিশ মৌসুম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 11, আগস্ট 2017
in স্পোর্টস
A A
আর্সেনাল-লেস্টার ম্যাচের ছবি, ফুটবল খেলোয়াড়রা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে আরেকটি ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হতে চলল। প্রিমিয়ার লিগ নাম ধারণের পর এটি হতে চলেছে ইংলিশ শীর্ষ লিগটির ২৬তম আসর। আর ২০১৭-১৮ মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও লেস্টার সিটি।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২.৪৫ মিনিটে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আতিথ্য নেবে ২০১৫-১৬ মৌসুমের লিগ শিরোপা জয়ী লেস্টার।

১৯৯২-৯৩ মৌসুম থেকে নাম পাল্টিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ হওয়ার পর থেকেই সবচেয়ে দামি ও রোমাঞ্চকর লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে ইংল্যান্ডের লিগটি।

গতিময় ফুটবল, তুমুল দর্শকপ্রিয়টা, অনিশ্চিত ফলাফল! এসবকিছু মিলিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লিগগুলোর একটি। অর্থের ছড়াছড়িতে ভরপুর, তাই দর্শকদেরও আগ্রহটা জমে থাকে।

আর্সেনাল-লেস্টার ছাড়া আর কোনও ম্যাচ থাকছে না শুক্রবার রাতে। শনিবার থেকে মাঠে নামছে বড় দলগুলো। ঐদিন বর্তমান চ্যাম্পিয়ন চেলসি নিজ মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আতিথ্য দেবে বার্নলিকে। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলতে যাবে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ম্যানসিটির মাঠে খেলবে নবাগত ব্রাইটন এবং গত মৌসুমের চতুর্থ দল লিভারপুল খেলবে ওয়ার্টফোর্ডের বিপক্ষে।

এই মৌসুমে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে শিরোপা ধরে রাখা। সঙ্গে চাপে থাকবেন ব্লুজ কোচ অ্যান্টোনিও কন্তে। গত কয়েক মৌসুম থেকেই এক অলিখিত দুর্ভাগ্যের শিকার হয়ে আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগের কোচরা। শিরোপা জেতার পরের মৌসুমের মাঝপথেই বরখাস্ত হতে হয়েছে শিরোপা জয়ী কোচদের!

২০১৪-১৫ মৌসুমে শিরোপা জেতার পরের মৌসুমে ছাটাই হয়েছিলেন চেলসির সাবেক কোচ হোসে মরিনহো। সেই মৌসুমে রূপকথা লিখে লেস্টার সিটিকে শিরোপা জিতিয়ে ২০১৫-১৬ মৌসুমে বরখাস্ত হয়েছিলেন ক্লদিও রানিয়েরি! এবার কী তবে কন্তের পালা!

সব প্রশ্ন, কৌতূহলের জবাব দিতেই মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সঙ্গে শুরু হচ্ছে দর্শকদের রাত জাগার পালাও।

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগ
Previous Post

যৌন হয়রানির শিকার হয়েছিলেন টেইলর!

Next Post

সংসর্গের সেরা সময় সকাল সাড়ে ৭টা: গবেষণা

Next Post
সংসর্গ

সংসর্গের সেরা সময় সকাল সাড়ে ৭টা: গবেষণা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নগ্ন পা দেখা গেলে সাউদিয়ায় ভ্রমণ নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT