চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান ও তার পরিবারের বিরুদ্ধে দাবাং নির্মাতার গুরুতর অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 18, জুন 2020
in বিনোদন
A A
দুইজন পুরুষের ছবি, একজনের মুখের অভিব্যক্তি গম্ভীর, অন্যজনের হাসি কম. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল রবিবার বলিউড তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই তার মৃত্যুকে ঘিরে উঠে আসছে একের পর এক প্রশ্ন। একই সাথে ঘটনার তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। যেগুলোর অধিকাংশই প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত।

তবে সুশান্তের আত্মহত্যার কারণ উদঘাটন করতে গিয়ে এবার বেরিয়ে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি সুশান্তের মৃত্যুর মধ্যেই পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ একাধিক গুরুতর অভিযোগ এনেছেন বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে। শুধু সালমান নয়, তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খানের বিরুদ্ধেও অভিযোগ করেছেন অভিনব কাশ্যপ।

তিনি দাবি করেছেন, ‘দাবাং’ এর সাফল্যের পর অর্থাৎ বছর দুয়েক আগে ‘দাবাং টু’ তৈরিতে হাত দেন। ওই সময় সালমান খানের দুই ভাই আরবাজ খান এবং সোহেল খান তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন বলে অভিযোগ করেন অভিনব।

শুধু তাই নয়, অভিনব তাদের কথামতো না চললে, তাকে খুন করা হবে এবং পরিবারের মহিলা সদস্যদের ধর্ষণ করা হবে বলেও নাকি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

অভিনবর এমন অভিযোগের পর নড়েচড়ে বসেছেন সালমান ও তার পরিবার। মিথ্যাচার ছড়ানো দায়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে বুধবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আরবাজ খান।

একই সাথে সালমান খানের বাবা সেলিম খানও বিষয়টিতে বিরক্তি প্রকাশ করে মুম্বাই টাইমসকে জানিয়েছেন,’হ্যাঁ, আমরাই তো সব খারাপ করেছি। আগে আপনারা গিয়ে ওনার সিনেমাগুলো দেখুন, তারপর আমরা কথা বলব। উনি নিজের বক্তব্যে আমার নামও তুলেছেন, আমার মনে হয় উনি বোধহয় আমার বাবার নাম জানেন না। ওনার নাম ছিল রশিদ খান। ওনার আমার বাবা ও ঠাকুরদার নামও উল্লেখ করা উচিত ছিল। উনি যা করতে চাইছেন করতে দিন। আমি ওনার কথার উত্তর দিয়ে নিজের সময় নষ্ট করতে চাইনা।

মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপোটিজমের কথা উঠে। তারই প্রেক্ষিতে আলোচনায় উঠে আসে সালমান খানদের নাম।

Tags: দাবাসালমানসুশান্ত
Previous Post

দিনাজপুরের ১১টি এলাকা রেডজোন

Next Post

আব্দুল হাদী-আসিফের ‘বাবা ছেলের টান’

Next Post
দুইজন পুরুষের ছবি, একজন বৃদ্ধ ও একজন যুবক, পেছনে আকাশ ও পাখির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুল হাদী-আসিফের ‘বাবা ছেলের টান’

কক্সবাজারে ভারী বর্ষণে সড়ক ও দোকানপাট ক্ষতিগ্রস্ত, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT