চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্দুল হাদী-আসিফের ‘বাবা ছেলের টান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 18, জুন 2020
in বিনোদন
A A
দুইজন পুরুষের ছবি, একজন বৃদ্ধ ও একজন যুবক, পেছনে আকাশ ও পাখির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীত জগতে কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে আত্মিক সম্পর্ক জনপ্রিয় আরেক শিল্পী আসিফ আকবরের। তবে প্রথমবারের মতো দুজন কণ্ঠ দিলেন এক গানে!

শিরোনাম ‘বাবা ছেলের টান’। গানে গানে তারা বলবেন বাবা ও ছেলের মধ্যকার সম্পর্ক, প্রেম-ভালোবাসা, আবেগ আর দায়িত্ববোধের কথা। যেখানে বাবার কথাগুলো গেয়েছেন সৈয়দ আবদুল হাদী, আর ছেলের কথাগুলো আসিফ আকবরের কণ্ঠে। বাবা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) ।

সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর দাশ। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও কিশোর দাস।

এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আসিফের বলিষ্ঠ গায়কি আমাকে মুগ্ধ করে। আমাদের সময় যারা গান শুরু করি তাদের প্রধান সম্পদ ছিল নিজের কণ্ঠ। আসিফের এই সম্পদ আছে। সে তার কণ্ঠ দিয়েই সংগীতাঙ্গন মাতিয়ে রেখেছে। তার গান শুনতে আমারও ভালো লাগে। আসিফ আমাকে বড় ভাই বলেই সম্বোধন করে, শ্রদ্ধা করে। দুই ভাই মিলে কণ্ঠ দিলাম একটি ভিন্ন ধারার গানে। আশা করি আমাদের, শ্রোতারা সাদরেই গ্রহণ করবেন’।

সৈয়দ আব্দুল হাদীর সাথে গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর জানালেন- প্রতিটা মানুষের মনেই স্বপ্ন থাকে। সেই স্বপ্ন কখনো পূরণ হয়, কখনো হয় না। ছোটবেলা থেকেই হাদী ভাইয়ের বলিষ্ঠ মায়াবী কণ্ঠের ভক্ত আমি, তার সঙ্গে গান গাইবার সুযোগ হয়েছে মানে আমার স্বপ্ন পূরণ হয়েছে। গানটি সবার হৃদয় স্পর্শ করবে বলে আমি বিশ্বাস করি।

২০ জুন ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘বাবা ছেলের টান’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপ এ।

Tags: আব্দুল হাদীআসিফগানবাবা দিবসলিড বিনোদন
Previous Post

সালমান ও তার পরিবারের বিরুদ্ধে দাবাং নির্মাতার গুরুতর অভিযোগ

Next Post

কক্সবাজারে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

Next Post
কক্সবাজারে ভারী বর্ষণে সড়ক ও দোকানপাট ক্ষতিগ্রস্ত, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

ইগলুর গ্রুপের সিইও আরিফা, একটি মোটরসাইকেল সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার আরিফার স্বপ্নপূরণ করল ইগলুর গ্রুপ সিইও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT