চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 16, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নৌযান ধর্মঘট

১১ দফা দাবিতে রাজধানীসহ সারা দেশে নৌযান শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘট মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে নৌযান শ্রমিকরা লাগাতার এই ধর্মঘট শুরু করে।ফলে সকালে ঢাকার সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

অনেকেই ঘাটে এসে কোনো লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন।তবে দক্ষিণাঞ্চল থেকে রাত ১২টার আগে ছেড়ে আসা ৪৩টি লঞ্চ সদরঘাটে এসেছে।

সরকার নির্ধারিত কাঠামোয় মালিকরা বেতন না দেওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।

দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান ফেডারেশনের বরিশালের নেতারা।

গতকাল ঢাকায় শ্রম প্রতিমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিক ফেডারেশন অংশ নেয়নি।

ধর্মঘটের কারণে বরিশাল থেকে ভোলা, মেহেন্দীগঞ্জসহ অভ্যন্তরীন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। লঞ্চগুলোকে মাঝ নদীতে নোঙ্গর করে রেখেছে শ্রমিকরা।  তবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চগুলো যথা নিয়মে মঙ্গলবার সকালে ঘাটে নোঙ্গর করেছে।

লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেছেন, তাদের দাবিগুলো গেজেটে না উঠায় তারা কর্মবিরতি করছে।

অন্যদিকে মোংলায় বন্দর এলাকায় ১১ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হচ্ছে নৌযান (কার্গো, কোস্টার) শ্রমিকদের কর্মবিরতি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা।

এ কর্মবিরতির ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাসহ সারাদেশের নৌপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তীতে পড়বে বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পটল সাংবাদিকদের জানান ১১ দফা দাবি-

বাল্কহেডসহ সকল নৌযান ও নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদাণ ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপনসহ ১১ দফা দাবিতে মোংলাসহ সারাদেশে নৌযান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করবে নৌযান শ্রমিকেরা।

কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল নৌযান শ্রমিকদের এ আন্দোলন কর্মসূচি একাত্মভাবে পালনের জন্য আহবান জানানো হয়েছে। তিনি আরো বলেন, সারাদেশের প্রায় ২০ হাজার নৌযানের প্রায় ২ লাখ শ্রমিক মধ্যরাত থেকে কর্মবিরতি পালন শুরু করবে। 

কর্মবিরতি সম্পর্কে এই নৌযান শ্রমিক নেতা আরও বলেন, শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে সোমবার যে সভা হয়েছে তাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেউই উপস্থিত ছিলেন না। শ্রমিকদের একাংশের অর্থাৎ জাহাজ শ্রমিক ফেডারেশন ও বাল্কহেড-লাইটার শ্রমিক ইউনিয়নের কিছু লোকজন ছিলেন মাত্র।

তারা প্রত্যাহার কিংবা স্থগিত যাই বলুক না কেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনই মুলই দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্মবিরতি শুরু করেছে।

তবে একাংশের যারা কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছে সেই সকল লোকজনের সিদ্ধান্তের সাথে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কোন সম্পৃক্তা নেই বলে দাবি এই নেতাদের।

Tags: ধর্মঘটনৌযান শ্রমিকশ্রমিক ফেডারেশন
Previous Post

রোনালদোর সঙ্গে জুভদের বাজি কিনও

Next Post

দুই দশক আগের রাতে চোখ ম্যানইউর, তৈরি বার্সেলোনাও

Next Post

দুই দশক আগের রাতে চোখ ম্যানইউর, তৈরি বার্সেলোনাও

বিশ্বকাপ দলে মোসাদ্দেক-রাহি, নেই তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT