চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে মোসাদ্দেক-রাহি, নেই তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 16, এপ্রিল 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ যাত্রার জন্য দল বাছাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার আসন্ন ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি।

মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে বিশ্বকাপ দলে অভিজ্ঞ ও গত বছরের নিয়মিত মুখদেরই জায়গা মিলেছে। চমক বলতে স্পিন বল করার সামর্থ্য রাখা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের ঢুকে পড়া।

পেসার তাসকিন আহমেদ পুরোপুরি ফিট না হয়ে ওঠায় জায়গা মিলেছে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়েদ রাহির। এই জায়গাটির জন্য আলোচনায় ছিল আরেক পেসার শফিউল ইসলামের নামও।

ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে আছেন লিটন, তিনে ইমরুল কায়েসকে টপকে জায়গা করে নিয়েছেন সৌম্য। মিডলঅর্ডারে মিঠুন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আছেন যথারীতি। লোয়ার-মিডলঅর্ডারের জন্য সাব্বির, মোসাদ্দেকের উপর ভরসা রেখেছেন নির্বাচকরা।

২৩ বছর বয়সী মোসাদ্দেক সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে। তারপর বিশ্বকাপ দল দিয়েই ফিরলেন এ আলরাউন্ডার।

স্পিন অলরাউন্ডার হিসেবে অবধারিত পছন্দ সাকিবের সঙ্গী হয়েছেন মিরাজ। সেখানে সাইফউদ্দিন একমাত্র পেস-অলরাউন্ডার।

দল ঘোষণার ক্ষণ। (ছবি: ওবায়দুল হক তুহিন)

পেসে নেতৃত্ব দিতে অধিনায়ক মাশরাফীর সঙ্গী মোস্তাফিজ, রুবেল। রাহি তাতে বাড়তি সংযোজন। ২৫ বছর বয়সী রাহি ৫টি টেস্ট ও ৩টি টি-টুয়েন্টি খেলে ফেললেও ওয়ানডেতে লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাননি এখনও।

তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য বাড়তি দুজন খেলোয়াড় স্কোয়াডে যোগ করেছে বাংলাদেশ। ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি ও স্পিনার নাঈম হাসান সেদুজন।

বাংলাদেশের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

Tags: টাইগার ক্রিকেটতাসকিনবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিসিবিমোসাদ্দেকরাহি
Previous Post

দুই দশক আগের রাতে চোখ ম্যানইউর, তৈরি বার্সেলোনাও

Next Post

জয়ার ‘কণ্ঠ’র প্রচারণায় বলিউডের ঋষি কাপুর

Next Post

জয়ার 'কণ্ঠ'র প্রচারণায় বলিউডের ঋষি কাপুর

প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করার পদক্ষেপ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT