চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশের জরাজীর্ণ থানাগুলোকে অত্যাধুনিক বহুতল ভবন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 23, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A

শেরপুর জেলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সারাদেশের জরাজীর্ণ সব থানা ভবনগুলো টাইপ প্ল্যানে অত্যাধুনিক বহুতল ভবন করা হবে। এতে করে স্থাপনাগুলো যেমন আরো মজবুত হবে, তেমনি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগের চাইতে আরো উন্নত সেবা দিতে পারবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় তারা আরো ভালো ভুমিকা রাখতে পারবে।

রোববার দুপুরে শেরপুরে সীমান্তবর্তী ঝিনাইগাতী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে উপস্থিত সংবাদকর্মীদের তিনি একথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী হেফাজতের সঙ্গে কওমী মাদ্রাসার কোন মিল নেই মন্তব্য করে বলেন, ‘কওমী মাদ্রাসার স্বীকৃতির সঙ্গে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। কওমী মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরনো বিষয় ছিল। ওই মাদ্রাসায় লাখ লাখ ছাত্র শিক্ষা গ্রহণ করছে। ভবিষ্যতে ছাত্ররা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দ্বীনের কাজ করতে পারে সেজন্যই প্রধানমন্ত্রী তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’

এসময় স্থানীয় এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ বিভাগের ১০১ টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তর ৬ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে ঝিনাইগাতী থানার ৬ তলা বিশিষ্ট ভবনের ৪তলা থানা ভবন নির্মাণ করা হয়।

Tags: শেরপুরস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

দেশের দেড়শ ‘রুবি’ ডেভেলপারকে নিয়ে ঢাকায় ‘রুবিকনফ’

Next Post

মায়েদের আশীর্বাদ নিয়েছেন রাতের রেডিও জকি

Next Post
মায়েদের সঙ্গে বিদ্যা বালান

মায়েদের আশীর্বাদ নিয়েছেন রাতের রেডিও জকি

‘বস টু’ ছবির দৃশ্য

ফারিয়া আর জিৎ​ প্রথম দর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT