চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়েদের আশীর্বাদ নিয়েছেন রাতের রেডিও জকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 23, এপ্রিল 2017
in বিনোদন
A A
মায়েদের সঙ্গে বিদ্যা বালান

মায়েদের সঙ্গে বিদ্যা বালান

বিদ্যা বালানের সর্বশেষ ছবি ‘বেগম জান’ তেমন ব্যবসা সফল হয়নি। ছবিটি সমালোচক মহলে অনেক প্রশংসা কুড়ালেও, দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। তাই বলে থেমে নেই বিদ্যা। ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন তার পরবর্তী ছবি ‘তুমহারি সুলু’র কাজ। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি। প্রযোজকদের এবং পরিচালকের মায়ের আশীর্বাদ নিয়ে ছবির কাজে নেমেছেন বিদ্যা।

‘তুমহারি সুলু’ প্রযোজনা করছে এলিপসিস এন্টারটেইনমেন্ট ও টি সিরিজ। এলিপসিসের প্রযোজক তনুজ গর্গ, অতুল কাসবেকর ও শান্তি শিবরাম এবং পরিচালক সুরেশ ত্রিবেণীর মায়েদের আশীর্বাদ নিয়ে বিদ্যা শুরু করেছেন ‘তুমহারি সুলু’র কাজ।

ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ টুইটারে প্রকাশ করেছেন বিদ্যার সঙ্গে মায়েদের ছবিটি। সেখানে তিনি লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর ছবি! বিদ্যা বালানের “তুমহারি সুলু”র কাজ শুরু হলো পূজা আর প্রযোজক-পরিচালকের মায়েদের আশীর্বাদের মাধ্যমে।’

‘তুমহারি সুলু’ ছবিতে বিদ্যা একজন লেট নাইট রেডিও জকি। ছবিতে তার চরিত্রের নাম সুলোচনা। এই ছবিতে বিদ্যা বালানের চরিত্রটি বেশ মজার। ছবির শুটিং মুম্বাইতেই হবে। ছবিটি এ বছর ১ ডিসেম্বর মুক্তি পাবে। টাইমস অব ইন্ডিয়া।

Tags: বিদ্যা বালান
Previous Post

সারাদেশের জরাজীর্ণ থানাগুলোকে অত্যাধুনিক বহুতল ভবন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

ফারিয়া আর জিৎ​ প্রথম দর্শন

Next Post
‘বস টু’ ছবির দৃশ্য

ফারিয়া আর জিৎ​ প্রথম দর্শন

সুনামগঞ্জের দুর্যোগপূর্ণ এলাকায় ১০ টাকা কেজি চাল বিক্রির চিন্তা: খাদ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT