চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের দায়মুক্তির দিনে বাংলাদেশের লড়াইয়ের স্কোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 18, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডেতে আগের অর্ধশতক গতবছর মে মাসে। টি-টুয়েন্টিতে আরও আগে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। সাব্বিরের কাছে বাংলাদেশের ‘কিছু পাওনা’ শুধু এ কারণে নয়, এদিন মাহমুদউল্লাহ রিয়াদকেও রানআউট হতে হয়েছে তার ভুলে। সাব্বির দায় মিটিয়েছেন অর্ধশতকে (৭৭)।  তার লড়াকু ব্যাটিংয়ে বাংলাদেশ ভারতকে ১৬৭ রানের টার্গেট দিয়েছে।

সাব্বির এদিন তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন। সেটা সেই চতুর্থ ওভারে। এরপর মিডলঅর্ডারে মুশফিকের সঙ্গে ৩৫ রানের জুটি আর রিয়াদের সঙ্গ ৩৬ রানের জুটি গড়েন। সাকিবের সঙ্গে ২৯ রানের আরেকটি। শেষ দিকে মেহেদীর সঙ্গে ১৪।

সাব্বির শেষ পর্যন্ত ৫০ বলে সাতটি চার, চারটি ছয়ে ৭৭ করে উনাদকাটের বলে বোল্ড হন।

বাংলাদেশ এদিন পাওয়ার প্লেতে বেশি বেশি রান তুলতে গিয়ে দুই ওপেনারসহ তিন ব্যাটসম্যানকে হারায়।

অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় ওভারে বিদায় নেন লিটন কুমার দাস। শাফল করে অফস্টাম্পের বাইরে গিয়ে সুইপ করেন। স্কয়ার লেগ খালি দেখে লিটন ওভাবে শট খেলেন। কিন্তু বল উঠে যায় শর্টফাইন লেগে রায়নার হাতে। ৯ বলে ১১ করেন লিটন।

তামিম ফেরেন পঞ্চম ওভারের দ্বিতীয় বলে। রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহালকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে লংঅনে সীমানার কাছে আটকে যান। ওখানে ছিলেন শারদুল ঠাকুর। প্রথমে দুই হাত দিয়ে বল তালুবন্দি করেন। ভারসাম্য রাখতে সীমানা দড়ির একদম কাছে দাঁড়িয়ে একহাতে বল নেন। একবার ছোট একটা লাফও দেন। কিন্তু তারপরও দড়ি থেকে চুল পরিমাণ দূরে থেকে যান। কপাল পোড়ে তামিমের। বাঁহাতি ওপেনার ১৩ বলে ১৫ করে বিদায় নেন।

একই ওভারের শেষ বলে সৌম্য সরকার সুইপ খেলতে গিয়ে ধরা পড়েন। পঞ্চম ওভারের শেষ বলে যুবেন্দ্র চাহালের বলে সৌম্য ধরা পড়েন লেগ আম্পায়ারের একদম কাছে। শেখর ধাওয়ানের হাতে। দুই বলে সৌম্য করেন এক।

মুশফিককেও বিদায় করেন লেগস্পিনার চাহাল। দশম ওভারে প্রথম বলে গুগুলি প্র্যাকটিস করেন চাহাল। ডানহাতি লেগস্পিনারের বিপক্ষে ডানহাতি ব্যাটসম্যান অফস্পিন ফেস করলে তাকে গুগলি বলে। লেগস্পিনের কঠিন এই ডেলিভারিতে ব্যাটসম্যানের খুব বেশি কিছু করার থাকে না। মুশফিক পারেনওনি। ধরা পড়েন বিজয় শঙ্করের হাতে। তিনি করতে পারেন ১২ বলে ৯।

রিয়াদ-সাব্বির সেট হওয়ার চেষ্টা করেন। আগের ম্যাচের নায়ক রিয়াদ বল-টু-বল সিঙ্গেলের মানসিক প্রস্তুতি শুরু থেকে নিয়ে নেন। মুশফিক যে ওভারে আউট হয়েছেন ওই ওভারে তৃতীয় বলটিও চাহাল গুগলি মারেন। রিয়াদ সেটি সামলে নেন। এরপর বিজয় শঙ্করের একটি ফুলটসও মাটিতে খেলেন। এমন ‘শান্ত’ রিয়াদ সাব্বিরে এক ভুলে রানআউট হন।

১৫তম ওভারের দ্বিতীয় বল উইকেটরক্ষক কার্তিকের হাতে বল যেতেই সাব্বির ননস্ট্রাইক প্রান্ত থেকে দৌড় শুরু করেন। হতভম্ব রিয়াদ উপায় না দেখে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। পরিণাম রানআউট। সাব্বিরের সঙ্গে তার জুটি ৩৬ রানের। ১৬ বলে দুই চারে তার ব্যক্তিগত সংগ্রহ ২১।

ইনজুরি কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে এদিনও ছন্দহীন মনে হয়েছে। অফস্টাম্পের বলে শুরুতে কানায় লেগে চার পান। এভাবে সাত বলে সাত করার পর রানআউট হন।

শেষদিকে মেহেদী হাসান মিরাজ ছোট একটা ঝড় তুলে স্কোর দেড়শো পার করেন। তিনি সাত বলে দুই চার, এক ছয়ে ১৯ রানে অপরাজিত থাকেন।

Tags: নিধাস ট্রফিলিড স্পোর্টস
Previous Post

কাঠমান্ডু ট্র্যাজেডি: নিহত সকল বাংলাদেশির মরদেহ আসছে সোমবার

Next Post

দেশের প্রায় ১২ শতাংশ বালক-বালিকা ধূমপানে আসক্ত

Next Post

দেশের প্রায় ১২ শতাংশ বালক-বালিকা ধূমপানে আসক্ত

শি জিনপিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ হাসিনার অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT