চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রায় ১২ শতাংশ বালক-বালিকা ধূমপানে আসক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 18, মার্চ 2018
in স্বাস্থ্য
A A

দেশের প্রায় ১২ শতাংশ বালক-বালিকা নিয়মিত ধূমপানে আসক্ত। এর মধ্যে ৯ শতাংশ কিশোর এবং কিশোরী রয়েছে ৩ শতাংশ।

পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উদ্যোগে পরিচালিত জরিপের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ‘দি গার্ডিয়ান’ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ‘হু’র উদ্যোগে বিভিন্ন দেশে ‘গ্লোবাল ইয়ুথ টোবাকো জরিপ পরিচালনা করা হয়।’
১৩ থেকে ১৫ বছর বয়সী বালক-বালিকাদের মধ্যে পরিচালিত এই জরিপ রিপোর্টে ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের কিশোর-কিশোরীদের ধূমপান প্রবণতাসহ বিভিন্ন পন্থায় তামাকজাত পণ্যের ব্যবহারের বিষয়টি ফুটে উঠেছে।
এই তিন দেশের মধ্যে ইন্দোনেশিয়ায় ধূমপান আসক্ত কিশোর-কিশোরীর হার সবচেয়ে বেশী । ২০১৪ সালে পরিচালিত হু’র জরিপের উদ্ধৃতি দিয়ে ‘দি গার্ডিয়ানের’ প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার ৪০ শতাংশ বালক-বালিকা ধূমপান বা তামাকজাতীয় পণ্যে আসক্ত। এর মধ্যে ৩৬ শতাংশ বালক এবং ৪ শতাংশ রয়েছে বালিকা। অপরদিকে ভারতে ১৪ দশমিক ৬ শতাংশ কিশোর-কিশোরী ধূমপান বা তামাকজাত পণ্যে আসক্ত।
‘হু’র জরিপে ‘সুস্পষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে বালক-বালিকারা ধূমপানের প্রতি আকৃষ্ট হচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়, সিগারেটের বিক্রির প্রচারণার কাজে বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক টোবাকো কোম্পানিগুলো স্কুল শিক্ষার্থীদের ব্যবহার করছে। বিশেষ করে মধ্য ও স্বল্প আয়ের দেশগুলোর শিশু-কিশোরদের অর্থের বিনিময়ে সিগারেটের বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। এসব কোম্পানি নিজ-নিজ ব্র্যান্ডের সিগারেটের প্রচারণা চালাতে প্রতিদিনের হাজিরার ভিত্তিতে স্কুল শিক্ষার্থীদেরও ব্যবহার করছে।

ওই একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিশু-কিশোরদের তামাকমুক্ত করতে বিশ্বব্যাপী নতুন প্রচারণা শুরু হয়েছে। পৃথিবীর ২২ টি দেশে একসাথে এই তামাক বিরোধী প্রচারণার কাজ চলছে।

ধূমপান বিরোধী নতুন প্রচারণায় তামাক বিরোধী সংগঠন ও বেসরকারি সংস্থাগুলো সচেতন নাগরিকদের তামাক বিরোধী প্রচারণায় এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি ধূমপান প্রতিরোধে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

ক্যাম্পইেন ফর টোব্যাকো ফ্রিকিডস (সিটিএফটি), গ্রান্টস ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভুঁইয়া বলেন, গবেষণার এই ফলাফলকে আমলে নিয়ে সরকার তামাক কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষ সব ধরণের প্রচার-প্রচারণা নিষিদ্ধের বিধান কঠোরভাবে বাস্তবায়ন না করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা-২০৪০ সাল নাগাদ তামাকমুক্ত বাংলাদেশ অর্জন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে না।

তিনি বলেন, ২০১৬ সালে বাংলাদেশে জন হপকিন্স ইউনিভার্সিটি কর্তৃক ঢাকার ১১০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর ওপর পরিচালিত গবেষণায় বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে ৫৯১টি তামাকপণ্যের খুচরা বিক্রয়কেন্দ্র পাওয়া গেছে । যার অর্ধেকই বিদ্যালয়ের গেট থেকে সরাসরি দৃষ্টিগোচর হয়। এসব বিক্রয় কেন্দ্রে তামাক কোম্পানিগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদেরকে টার্গেট করে তামাকপণ্যের প্রচারণা চালাচ্ছে।

Previous Post

সাব্বিরের দায়মুক্তির দিনে বাংলাদেশের লড়াইয়ের স্কোর

Next Post

শি জিনপিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ হাসিনার অভিনন্দন

Next Post

শি জিনপিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ হাসিনার অভিনন্দন

শ্রাবন্তীর কোলে জয়, দারুণ খুশি শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT