চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 20, জানুয়ারি 2019
in অপরাধ, স্পোর্টস
A A

নিউওয়ে মাল্টিপারপাস নামের এক এমএলএম কোম্পানির ব্যবসার নামে অর্থ আত্মসাত মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে সিআইডি।

তার বিরুদ্ধে বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর এলিফেন্ট রোডের একটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‘‘কায়সার হামিদ জাকের পার্টির একজন নেতা। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক  প্রতারণার মামলা রয়েছে। আর আট বছর আগের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।’’ যোগ করেন শারমিন জাহান।

‘‘এই ফুটবলারের  নামে একটা এমএলএম ব্যবসা ছিল। সেটা আট বছর আগে করা। তিনি বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিলেন। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।’’

সিআইডির এ কর্মকর্তা বলেন, সাবেক এই ফুটবলার বিভিন্ন সময় এমএলএম ব্যবসার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এই ঘটনায় রাজধানীর বিভিন্ন থাকায় মামলার আছে। এখনও সে আমাদের হেফাজতে রয়েছে। তাকে সিআইডিই জিজ্ঞাসাবাদ করবে।

কায়সার হামিদ বাংলাদেশের একজন কৃতি ফুটবলার। তিনি মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে আশি ও নব্বইয দশকে মাঠ মাতিয়েছেন। ওই আমলের সেরা সেন্ট্রাল ডিফেন্ডারদের অন্যতম তিনি। দীর্ঘদিন মোহামেডান দলের দলনেতাও ছিলেন। বাংলাদেশের জাতীয় দলেও খেলেছেন অনেকদিন।

Tags: কায়সার হামিদসেমি লিড
Previous Post

‘দুই বন্ধুর এমন করুণ মৃত্যু মানা যায় না’

Next Post

হলে গিয়ে ‘ফাগুন হাওয়ায়’ দেখা ও প্রমোট করা সবার দায়িত্ব: সিয়াম

Next Post

হলে গিয়ে 'ফাগুন হাওয়ায়' দেখা ও প্রমোট করা সবার দায়িত্ব: সিয়াম

বিসিএস

ঢাবিতে ‘রোডম্যাপ টু বিসিএস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT