চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই বন্ধুর এমন করুণ মৃত্যু মানা যায় না’

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
10:56 অপরাহ্ন 20, জানুয়ারি 2019
in জনপদ, টাঙ্গাইল
A A

হুমায়ুন কবীর ও মুজিবুর রহমান। সেই বাল্যকাল থেকে একে অন্যের প্রাণের বন্ধু। যেন দুই শরীরের এক আত্মা। ছোটবেলা থেকে তাদের এক সাথে বেড়ে উঠা। পড়াশুনাও তাই, এমনকি চাকরিও করতেন একই অফিসে। কিন্তু করুণ আর মর্মান্তিক মৃত্যুর কাছে হেরে গেলেন তারা।

শনিবার কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় একসঙ্গেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন হুমায়ুন ও মুজিবুর।

লেখাপড়া শেষ করে এক সঙ্গেই বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) এ কর্মজীবন শুরু করেছিলেন তারা।

সেই অফিসের কাজেই শনিবার সকালে নোয়াখালী রওনা হন উপ-পরিচালক (অডিট) মুজিবুর রহমান (৫৩) ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবীর (৫৩)। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার নিমসারে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন দুজনই।

মুজিবুর রহমানের বাড়ি টাঙ্গাইল সদরের পশ্চিম আকুর টাকুর পাড়া ও হুমায়ুন কবীরের বাড়ি আশেকপুর। মুজিবুরের দুই মেয়ের মধ্যে একজন এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে। আরেকজন ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।

হুমায়ুনের ছেলে হাসিব মতিয়ার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছে।

রোববার সরেজমিনে টাঙ্গাইলের আশেকপুরে হুমায়ুন কবীরের বাড়িতে দেখা যায় স্বজনদের আর্তনাদ। পুরো এলাকা জুড়েই শোকের মাতম।

স্থানীয়রা জানান, ব্যক্তি জীবনে খুবই হাসি-খুশী আর সজ্জ্বন মানুষ হিসেবে পরিচিত ছিলেন হুমায়ুন। এলাকাবাসী সুখে-দুখে তাকে পাশে পেতেন।

                          এই পাজেরো জিপেই নোয়াখালী অফিসের কাজে যাচ্ছিলেন হুমায়ুন ও মুজিবুর

মুজিবুর ও হুমায়ুনের বন্ধুরা জানান, একসঙ্গে দুই বন্ধুকে হারানো খুবই বেদনাদায়ক। দুজনের হাসিমাখা মুখ চোখে ভাসছে। এমন করুণ মৃত্যু মেনে নেওয়া যায় না।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইতে কুমিল্লা জোনের ময়নামতি হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে চট্টগ্রামমুখী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

দুর্ঘটনার পর আশপাশের মানুষ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করে। তারা জানান, মতিষ্কে রক্তক্ষরণেই দুজনের মৃত্যু হয়েছে।

দুই বন্ধু মুজিবুর ও হুমায়ুনের মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে তাদের কর্মস্থল সোসাইটি ফর সোস্যাল সার্ভিসে (এসএসএস)।

                                                  দুই বন্ধু পাশাপাশি কবরে শায়িত

বেসরকারী সংস্থাটির নির্বাহী পরিচালক হামিদ ভূইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি আমার অফিসের শুধুমাত্র দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা হারাইনি, আমি আমার দুই সন্তানকে হারিয়েছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের দুই পরিবারের জন্য যাবতীয় কাজ আমরা সম্পন্ন করব।

রোববার সকাল আটটায় হাউজিং মাঠে মুজিবুর রহমানের জানাজা এবং সকাল ৯টায় আশেকপুরের জোবায়দা উচ্চ বিদ্যালয়ের মাঠে হুমায়ুন কবীরের জানাজা হয়। পরে টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দুই বন্ধুকে চির নিদ্রায় শায়িত করা হয়।

Tags: লিড নিউজসড়ক দুর্ঘটনা
Previous Post

প্রকাশ হলো ‘ফাগুন হাওয়ায়’ ছবির ট্রেলার

Next Post

সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

Next Post

সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

হলে গিয়ে 'ফাগুন হাওয়ায়' দেখা ও প্রমোট করা সবার দায়িত্ব: সিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT