চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় শাকিব-বুবলীর ঈদের ছবিতে লাভের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 19, আগস্ট 2019
in বিনোদন
A A
সংগীতা সিনেমা হল, সাতক্ষীরা। ছবি: ইমন

সংগীতা সিনেমা হল, সাতক্ষীরা। ছবি: ইমন

বছরের বেশীরভাগ সময় সাতক্ষীরা শহরের তুফান মোড়ে অবস্থিত সংগীতা সিনেমা হলটি দর্শক শূন্য থাকে। কিন্তু ঈদ এলেই পাল্টে যায় দৃশ্যপট। প্রতিবারের মতো এবার ঈদেও দর্শকেরা হলমুখী হওয়ায় লাভের আশা করছে হল কর্তৃপক্ষ।

এই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত শাকিব খান-বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক জানান, রোজার ঈদে ‘পাসওয়ার্ড’ দিয়ে বাম্পার ব্যবসা হয়েছে।

এরপর কোরবানির ঈদ পর্যন্ত কলকাতার ছবি এবং দেশের কিছু পুরাতন ছবি দিয়ে হল সচল রাখতে হয়েছে। সিনেমা হলে আসার আগেই কলকাতার যেসব ছবি এদিকের হলে আসে, সেগুলো মানুষ মোবাইল বা কম্পিউটার দোকান থেকে দেখে ফেলে। আর দেশের পুরোনো ছবিগুলো প্রদর্শন করায় দর্শক টানতে পারেনি। এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

এবার ঈদে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবি প্রদর্শন করে দর্শকের উপস্থিতি বেশ ভালো পাওয়া গেছে বলেও জানান তিনি। তবে ‘পাসওয়ার্ড’ যেভাবে শুরু থেকেই ব্যবসা করেছিল, মানুষ হুমড়ি খেয়ে দেখেছিল তেমনটা এখনও হয়নি। এর কারণ হিসেবে তিনি বলেন, কোরবানির ঈদে তুলনামূলক দর্শক কম থাকে। তাছাড়া এবার ঈদের দিন থেকেই বৃষ্টি বাগড়া দিয়েছে।

সবকিছুর পরেও যে মানুষগুলো সিনেমা হলে এসেছে, তারা শাকিব খানের ছবি বলেই দেখতে এসেছে বলে উল্লেখ করেন সংগীতা সিনেমা হলের ব্যবস্থাপক।

এদিকে, সংগীতা সিনেমা হলের স্টাফ ম্যানেজার শরিফুল ইসলাম জানান, ঈদের প্রথমদিনে দর্শক হাউসফুল ছিল না। পরদিন বিকেল ও সন্ধ্যার শোতে দেখা যায় হাউজফুল। এ কারণে অতিরিক্ত চেয়ার বসানো হয়েছিল। পরবর্তীতে হাউসফুল না হলেও ব্যবসা একেবারে মন্দ হয়নি।

দ্বিতীয় সপ্তাহেও চলছে ‘মনের মতো মানুষ পাইলাম না’। এর ফলে বিগত দিনের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে।

তিনি আরও বলেন, আগের তুলনায় এবার নারী দর্শকও ছবি দেখতে এসেছে সিনেমা হলে। শাকিব খানের সঙ্গে সঙ্গে নায়িকা বুবলীর অভিনয়ও ভালো লেগেছে দর্শকদের। সামাজিক বিভিন্ন ইস্যু নির্ভর ছবি হিসেবে একেবারে খারাপ না।

শরিফুল ইসলাম বলেন, একমাত্র শাকিব খানের সিনেমা এলেই হাউজফুল-এর দেখা মেলে। তার ছবি দেখেই দর্শক পূর্ণ বিনোদন পায়। কলকাতার নতুন ছবি আমদানি করে প্রদর্শনের চেয়ে শাকিব খানের পুরাতন ছবিতে দেখতে মানুষ বেশি আসে।

সিনেমা প্রদর্শনকালে পুরোটা সময় জুড়ে দর্শকদের চিৎকার চেঁচামেচিসহ হুল্লোড়ে মেতে থাকেন।

সংগীতা সিনেমা হল কর্তৃপক্ষ মনে করেন, বাংলাদেশের সিনেমা মানেই শাকিব খান। নিকট অতীতে এই হলে রেকর্ড পরিমাণ ব্যবসা করা ছবিগুলো শাকিব খানের। ‘শিকারী’, ‘নবাব’, ‘ভাইজান এলো রে’, ‘পাসওয়ার্ড’ তার মধ্যে উল্লেখযোগ্য।

এমন ছবি বছরজুড়ে প্রদর্শন হলে সিনেমা হল মালিকেরা লাভবান হবেন। দর্শকেরা পাবেন ভালো বিনোদন।

Tags: বুবলীমনের মতো মানুষ পাইলাম নালিড বিনোদনশাকিব খান
Previous Post

প্রেম করে বিয়ে করবেন প্রভাস

Next Post

সাংবাদিক ছাড়া মালিকপক্ষের অস্তিত্ব নাই: প্রধান বিচারপতি

Next Post
করোনা

সাংবাদিক ছাড়া মালিকপক্ষের অস্তিত্ব নাই: প্রধান বিচারপতি

খুলনার আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT