চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক ছাড়া মালিকপক্ষের অস্তিত্ব নাই: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 19, আগস্ট 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

‘সাংবাদিক ছাড়া সংবাদপত্র সাদা কাগজ।’ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) -এর আইনজীবীর এ বক্তব্যের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘সাংবাদিক ছাড়া আপনাদেরও (মালিকপক্ষের) অস্তিত্ব নাই।’

আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে নবম ওয়েজবোর্ড সংক্রান্ত শুনানিতে এসব কথা হয়।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সরকার হলো এক্ষেত্রে অ্যাম্পায়ারের মত।  সাংবাদিক ও মালিক উভয় পক্ষের স্বার্থই সরকার দেখবে।’

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামোর নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি আজ শেষ হয়েছে।  এরপর আপিল বেঞ্চ এবিষয়ে আগামীকাল (মঙ্গলবার) আদেশের দিন ধার্য করেছেন।  আজ আদালতে ‘নোয়াব’র পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ।

এরআগে নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ কমিটির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) এর সভাপতি ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান হাইকোর্টে একটি রিট করেন।  সে রিটের শুনানি নিয়ে গত ৬ আগস্ট বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ক্ষেত্রে দুই মাসের স্থিতাবস্থা জারি করে রুলসহ আদেশ দেন।

হাইকোর্ট তার রুলে শ্রম আইনের ১২৮ বিধি অনুযায়ী অংশীজনদের আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়ে একতরফাভাবে নবম ওয়েজ বোর্ডের চূড়ান্তকরণ এবং গেজেট জারির সুপারিশ করে তা সরকারের কছে পাঠানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান।

সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ কমিটির আহ্বায়ক, তথ্য সচিব, শ্রম সচিব, নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়।

Tags: সংবাদসাংবাদিকহাইকোর্ট
Previous Post

সাতক্ষীরায় শাকিব-বুবলীর ঈদের ছবিতে লাভের আশা

Next Post

খুলনার আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

Next Post

খুলনার আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

তৃতীয় টেস্টে অনিশ্চিত স্মিথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT