চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 12, আগস্ট 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যাটিং ও ফিল্ডিং প্র্যাকটিস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরা নিয়ে বুধবার আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন এ ব্যাপারে আরও আলোচনার প্রয়োজন আছে।

তিন টেস্টের সিরিজ খেলতে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। করোনা পরিস্থিতির কারণে খেলা শুরু হবে একমাস পর। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৪ অক্টোবর। আর সাকিবের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে ২৯ অক্টোবর। যেহেতু তার দুই বছরের শাস্তির একবছর স্থগিত নিষেধাজ্ঞা।

তাতে বিসিবি চাইলে দ্বিতীয় টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে পারে সাকিবের। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সাকিব, কোচ ও বোর্ড সভাপতির সঙ্গে আরও আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন আকরাম।

বুধবার বিসিবি কার্যালয়ে অনানুষ্ঠানিক সভা শেষে আকরাম বললেন, ‘সাকিবের ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আরও আলোচনার বিষয় আছে। মানে কি কি নিয়ম আছে, আইসিসি থেকে সেটা আমরা জেনে তারপরেই এগোবো। এখনও কিন্তু ব্যাপারটি নিয়ে আলাপ-আলোচনা বাকি আছে।’

‘সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। আমরা যতটুকু জানি সে টিমের সাথে অনুশীলন করতে পারবে না। সুতরাং এটা আমাদের আলোচনা করতে হবে কোচের সাথে, সাকিবের সাথে। বোর্ড সভাপতির সাথেও আলাপ করতে হবে। এজেন্ডায় ছিল, আলাপ হয়েছে আজ, কিন্তু চূড়ান্ত কোনো জায়গায় পৌঁছাইনি।’

‘প্র্যাকটিসের ব্যাপার আছে, ফিটনেসের ব্যাপারগুলো মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে। অবশ্যই সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে দলে থাকলে বাংলাদেশের শক্তি অনেক বেড়ে যায়। সুতরাং এটাতো আমাদের মাথায় আছে।’

Tags: আকরামবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

কোভিড আক্রান্ত পরিবেশমন্ত্রী

Next Post

অক্টোবরে ক্রিকেটে ফিরছেন মুমিনুল-মুশফিকরা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত ও আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে ক্রিকেটে ফিরছেন মুমিনুল-মুশফিকরা

বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT