চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে ক্রিকেটে ফিরছেন মুমিনুল-মুশফিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 12, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত ও আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা বিরতি কাটিয়ে বিশ্বের অনেক দেশেই মাঠে ফিরেছে ক্রিকেট। তালিকায় যোগ হতে যাচ্ছে বাংলাদেশও। জুলাইয়ের স্থগিত হয়ে যাওয়া টেস্ট সিরিজ খেলতে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে মুমিনুল হকের দল।

একইদিনে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশের হাই-পারফরম্যান্স (এইচপি) দলও। সফরের আগে মিরপুরে ১০-১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প হলেও টাইগারদের মূল ক্যাম্প হবে শ্রীলঙ্কাতেই। ২৪ অক্টোবর শুরু হতে পারে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি।

বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও নির্বাচকরা মিলে সভা করেছেন। ক্রিকেটে ফেরার রূপরেখা চূড়ান্ত করে ফেলেছেন তারা।

সভা শেষে নাঈমুর সংবাদমাধ্যমকে বললেন, ‘এইচপির যে ক্যাম্পটা আমাদের করার কথা ছিল, সেটা জাতীয় দলের সাহায্যের জন্য একসঙ্গে শ্রীলঙ্কাতে করার পরিকল্পনা করেছি। যাওয়ার আগে জাতীয় দল এবং এইচপির একটি কন্ডিশনিং ক্যাম্প হবে দেশে। তবে মূল ক্যাম্পটা হবে শ্রীলঙ্কাতে। জাতীয় দল যখন সিরিজে চলে যাবে, তখন শ্রীলঙ্কাতে এইচপির যে সিরিজটি ছিল আমরা সেটাতে চলে যাবো।’

‘যাওয়ার তারিখটা এখন হয়তো একটু এদিক ওদিক হতে পারে। সেপ্টেম্বরের ২৩ তারিখে যাওয়ার কথা রয়েছে। জাতীয় দলের যে সফরটা আছে, সেখানে শ্রীলঙ্কা ওদের জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া অন্যদলকে যোগ করতে চাচ্ছে না। এমনিতেও আমাদের এইচপির একটা শ্রীলঙ্কা সফর ছিল। যেহেতু সেখানে কোভিডের সংক্রমণটা একটু ভালো, তাই আমরা মনে করছি এটা শ্রীলঙ্কাতে করলে জাতীয় দলের জন্যও ভালো হচ্ছে, অনুশীলন ম্যাচগুলো আমরা জাতীয় দলের জন্য দিতে পারবো।’

এ বিষয়ে আকরাম বললেন, ‘আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম ছিল করোনা টেস্টের ব্যাপারে, আমরা ক্যাম্পটা কীভাবে শুরু করবো। সেটার ভালো একটি পরিকল্পনা করেছি। এটা আমরা পরে জানিয়ে দিবো। এরপর ইস্যু ছিল আমরা কতদিন দেশে অনুশীলন করবো, কতদিন সেখানে করবো। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে হয়তো ১০-১২ দিন অনুশীলন করে শ্রীলঙ্কায় চলে যাবো এইচপি টিমকে নিয়ে। সেখানে ২০-২৫ দিন একসাথে অনুশীলন করবো। তারপর অক্টোবরের ২৪ তারিখ আমাদের খেলা আছে।’

Tags: আকরামএইচপিদুর্জয়বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টবিসিবিমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
Previous Post

সাকিবের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি

Next Post

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি

Next Post
বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি

রাজস্থানের ফিল্ডিং কোচের ছবি, ক্রিকেট মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত রাজস্থানের ফিল্ডিং কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT