চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের চোখ বিপিএল শিরোপায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 15, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিবের চোখ বিপিএল শিরোপায়, ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি দলে নেয় ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন ক্রিকেটারের লক্ষ্যটাও চ্যাম্পিয়ন হওয়ার। ভিডিও বার্তায় সাকিব জানালেন, শিরোপায় চোখ রেখেই নামবেন মাঠে।

‘আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে সর্বোচ্চ, আমাদের দলের পক্ষ থেকে যেন বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি।’

সাকিবের ইচ্ছা ছিল বরিশাল যাওয়ার। তবে দেশে করোনার সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়া ভেস্তে গেছে পরিকল্পনা।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আন্তরিকভাবে দুঃখিত (বরিশাল যেতে না পারায়)। কোভিড পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে এই জিনিসটা সবার জন্য ঝুঁকিপূর্ণ, সেকারণে যেতে পারিনি। তা নাহলে যেতাম, গেলে আমারও ভাল লাগত। আমিও খুব রোমাঞ্চিত ছিলাম যে সবার সঙ্গে দেখা হবে। আশা করি দূর থেকে আপনারা দলকে সমর্থন করবেন, ট্রফিটা নিয়ে যেতে পারব।’

শনিবার ফরচুন বরিশালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন সাকিব। ফ্র্যাঞ্চাইজি কৃর্তপক্ষ ছাড়াও টিম ম্যানেজমেন্টের অনেকেই ছিলেন সে আয়োজনে।

বিপিএলে বরিশালের কোচ হিসেবে থাকছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সহকারী কোচ দুই সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স ও আশিকুর রহমান মজুমদার। ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন নাজমুল আবেদীন ফাহিম।

২১ জানুয়ারি শুরু হবে বিপিএলের অষ্টম আসর। রোববার সকালে মিরপুর একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে দলটি।

Tags: ফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২সাকিব আল হাসান
Previous Post

টেস্টের নেতৃত্বও ছাড়লেন কোহলি

Next Post

‘মডেল’ নির্বাচনে ভোটের অপেক্ষা

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ড ও নির্বাচন কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মডেল’ নির্বাচনে ভোটের অপেক্ষা

তথ্যমন্ত্রী বসে আছেন, মুখে মাস্ক ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT