চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মডেল’ নির্বাচনে ভোটের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 15, জানুয়ারি 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশের নির্বাচন বোর্ড ও নির্বাচন কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন (ইসি) থেকে শুরু করে জেলা প্রশাসন; এমনকি আইনশৃঙ্খলা বাহিনীও বলছে, এবারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) হবে সারাদেশের কাছে ‘মডেল নির্বাচন’। যদিও সরকার দলীয় মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভী বারবার সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারের দাবি, প্রশাসনকে দিয়ে ভোটের ফল পাল্টে দিতে পারে সরকার।

দীর্ঘ প্রচার-প্রচারণার পর নাসিক নির্বাচনে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীনভাবে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার ইসির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম), ব্যালট, বাক্সসহ ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রে ১ হাজার ৩৩৩ ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। সেখানে ভোট দেওয়ার সুযোগ পাবেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার।

এবারের নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াত আইভী (নৌকা মার্কা), খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি মার্কা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার (হাতি মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা মার্কা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ মার্কা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি মার্কা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া মার্কা)।

এছাড়াও ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৪৮ জন। আর সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রাথী ৩৪ জন। এরই মধ্যে শুক্রবার রাত ১২টা থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। বহিরাগতদের নির্বাচনী এলাকা ত্যাগ করতে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচনে সহিংসতা রোধে ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। নির্বাচনে ১৯২টি ভোট কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন। প্রতি কেন্দ্রে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ করে সদস্য।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানিয়েছে, নারায়ণগঞ্জে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, সবগুলো কেন্দ্রকেই বিশেষ বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘‘নাসিক নির্বাচনে পুলিশের ২৭টি ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এছাড়াও পুলিশের মোবাইল টিম থাকবে ৬৪টি, প্রতি টিমে সদস্য থাকবেন পাঁচজন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৪ প্লাটুন সদস্য থাকবে।’’

নাসিক নির্বাচনে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে ৩টি, চেকপোস্ট থাকবে ৬টি, টহল টিম থাকবে ৭টি ও স্ট্যাটিক টিম থাকবে ২টি।

নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘আমরা চাচ্ছি এই নির্বাচন যেন সারাদেশে একটি মডেল নির্বাচন হিসেবে রূপ লাভ করে। এরই পরিপ্রেক্ষিতে আমরা নিরাপত্তা বলয় গঠন করেছি।

নিজের জয়ের ব্যাপারে ‘শতভাগ নিশ্চিত’ সেলিনা হায়াত আইভী তার শেষ সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচনে সহিংসতার আশঙ্কা থাকলেও লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবেন।

একই ব্যবধানে (লক্ষাধিক ভোটে) জয় লাভ করবেন দাবি করেছেন তৈমুর আলম খন্দকারও। তিনি জানিয়েছেন, নির্বাচনে যাই হোক না কেন, শেষ পর্যন্ত মাঠে থাকবেন। মরে গেলেও পালিয়ে যাবেন না।

Tags: নাসিক
Previous Post

সাকিবের চোখ বিপিএল শিরোপায়

Next Post

বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী বসে আছেন, মুখে মাস্ক ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন: তথ্যমন্ত্রী

ম্যানসিটি খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটিকে থামানোই যাচ্ছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT