চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার উইকেট নিয়ে রাব্বির অভয়বাণী

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:41 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার রাব্বি সাউথ আফ্রিকার উইকেট নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইবার সাউথ আফ্রিকা সফর করেছেন। প্রত্যেকবার ‘এ’ টিমের হয়ে। কামরুল ইসলাম রাব্বি তাই জানেন সেখানের উইকেট কেমন হয়। নিজের অভিজ্ঞতা থেকে সতীর্থদের জন্য সাহসের ডালি সাজিয়ে দিলেন, ‘ওখানের উইকেটে একটু বাউন্স থাকবে, একটু বেশি গতি থাকবে। অন্যকিছু প্রায় একই। যে বল ঘুরাতে পারে, সে সব জায়গায় পারবে। যে ব্যাট করতে পারে, সব জায়গায় পারবে। জাস্ট স্বাভাবিক।’

১৬ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ। বহরে থাকবেন পাঁচ পেসার। শোনা যাচ্ছে তাদেরই একজন রাব্বি।

‘আমরা এখন বিশ্বের যেকোনো টিমের সঙ্গে লড়তে পারি। ওদের উইকেটটা একটু আলাদা। আমাদের এখানে অত বেশি বাউন্স থাকে না। বাউন্সি উইকেটে সাকিব ভাই কিন্তু ২০০ করেছেন। মুশফিক ভাইয়েরও ভালো করার অভিজ্ঞতা আছে। আমাদের কাছে বাউন্সি উইকেটও কিছু না। ওদের বোলাররা যদি ভালো করতে পারে আমরাও পারবো।’ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন রাব্বি।

সাউথ আফ্রিকায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচে অংশ নেবেন মাশরাফী-মুশফিকরা। ২১ সেপ্টেম্বর বেনোনিতে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ দল সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে। রাব্বীসহ অনেকেই দলের বাইরে ছিলেন। রাব্বী বলছেন দলের সঙ্গে না থাকলেও তারা ভালো অনুশীলন করেছেন, ‘আমাদের শতভাগ প্রস্তুতি আছে। বাকিটা সুযোগ পাওয়ার পর বলতে পারবো। আমাদের ওভাবেই প্রস্তুত করা হয়েছে। যেন বিদেশের মাটিতে যেয়ে ভালো করতে পারি।’

‘যারা দলের বাইরে ছিল, তারা যেন অনুশীলনের ভেতর থাকে সে ব্যবস্থা করা ছিল। অনুশীলনে যেন কোনও গাফিলতি না হয়, সেভাবে আমরা কাজ করেছি।’

দেশের মাটিতে খেলা মানেই স্পিনারদের ঝলক। পেসাররা কিছুটা আড়ালে পড়ে যান। কিন্তু বিদেশে খেলা হলে পরিস্থিতি আবার ভিন্ন হয়ে যায়। তখন এগিয়ে আসতে হয় পেসারদের। রাব্বি বলছেন এই সুযোগটা তারা নিতে চান।

‘সাউথ আফ্রিকার মতো দেশে পেসাররা ভালো করে। আমাদের এখানে স্পিনাররা তাদের দায়িত্ব পালন করেছে বলেই আমরা জিততে পেরেছি। আর দেশের বাইরে গেলে আমাদের ওপর অনেক বেশি চ্যালেঞ্জ থাকে। যে পেসাররা ওখানে খেলবে তাদের ব্যাপারটা মাথায় নিয়ে নিতে হবে। স্পিনাররা দেশের মাটিতে ভালো করেছে, পেসারদেরও বিদেশে ভালো করতে হবে।’

Previous Post

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

Next Post

হিজবুত তাহরীরের নির্দেশনায় কাজ করত মাহবুবুল: র‌্যাব

Next Post
র‌্যাবের হাতে গ্রেপ্তার মাহবুবুল, দুই পুলিশ সদস্যের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজবুত তাহরীরের নির্দেশনায় কাজ করত মাহবুবুল: র‌্যাব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনেই হবে না, প্রয়োজন দ্রুত পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT