চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে লন্ডনের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার আনিসুল হকের বড় ছেলে নাভিদুল হক গণমাধ্যমকে এসব কথা জানান। তিনি বলেন, বাবার শারিরীক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাকে আইসিইউতে রাখা হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

শনিবার দুপুরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র আনিসুল হককে নিয়ে বিভ্রান্তি ছড়ায়। এর পরিপ্রেক্ষিতে নাভিদুল হক এসব কথা বলেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হন বলে পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়।

“দোআ করতে পারলে করেন , গুজব ছড়াবেন না”
সদা হাসিমুখের মানুষটি যখন হাসপাতালে আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে তখনই ফেসবুকে তার সম্পর্কে ছড়ানো হচ্ছে গুজব।

এই গুজবের পর মেয়র আনিসুল হকের পরিবারের বরাত দিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাগরিক টিভি’র প্রধান পরিচালন কর্মকর্তা ডা. আবদুন নূর তুষার বিভ্রান্তির জবাবে ফেসবুকে লিখেছেন,”আল্লাহর ওয়াস্তে থামেন! রুবানা হক, আনিস ভাইয়ের ছেলে মেয়েরা সবাই পালাক্রমে তাকে প্রতিদিন হাসপাতালে দেখতে যায় ! এক মিনিট আগে আমি রুবানা হক এর সাথে কথা বলেছি ! তিনি তাকে হাসপাতালে দেখে ডাক্তার দের সাথে কথা বলে এসেছেন ।

আনিসুল হক এর অসুস্থতার নাম সেরিব্রাল ভ্যাস্কুলিটিস, তিনি দীর্ঘ সময় আই সি ইউ তে ঘুম এ ছিলেন , এখন ধীরে ধীরে তাকে ওষুধ কমিয়ে এনে ডাক্তাররা পরবর্তী ধাপের চিকিৎসা দিচ্ছেন ।
আপনারা এতো হৃদয়হীন যে প্রতিদিন তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন !

কেউ অমর নন ! কিন্তু কারো চিকিৎসা চলাকালীন তার ব্যাপারে কিছূ না জেনে , নিশ্চিত না হয়ে তার নাম দিয়ে গুজব ছড়িয়ে আপনারা তার আত্মীয় পরিজনদের , যেভাবে দুঃখ দিচ্ছেন , সেটা বোঝার ক্ষমতা আপনাদের আল্লাহ দেন নাই ।

আপনারা কি আশা করেন যে আমরা এখন তার হাসপাতাল থেকে প্রতিমুহূর্তে লাইভ সম্প্রচার করবো? এতটা বুদ্ধি বিবেচনাহীন হয়েছেন কেউ কেউ , যে এটাও বোঝার ক্ষমতা নাই আপনাদের যে এখানে হাসপাতাল গুলি অন্যরকম ।

Bangladeshi politician Abdun Noor Tushar speaking at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ
এখানে ডাক্তার ও রোগী ছাড়া আত্মীয়দের ও অনুমতি নিয়ে রোগীর কাছে যেতে হয় । ইনফেকশন কন্ট্রোল করার জন্য তাকে চাইলেই দেখা যায় না । আমি নিশ্চিত করছি যে আনিস ভাই এখনো চিকিৎসাধীন আছেন , দোআ করতে পারলে করেন , গুজব ছড়াবেন না ।”

 

Tags: মেয়র আনিসুল হক
Previous Post

গৌতম বুদ্ধ থাকলে রোহিঙ্গাদের সাহায্য করতেন: দালাই লামা

Next Post

সাউথ আফ্রিকার উইকেট নিয়ে রাব্বির অভয়বাণী

Next Post
বাংলাদেশি ক্রিকেটার রাব্বি সাউথ আফ্রিকার উইকেট নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার উইকেট নিয়ে রাব্বির অভয়বাণী

র‌্যাবের হাতে গ্রেপ্তার মাহবুবুল, দুই পুলিশ সদস্যের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজবুত তাহরীরের নির্দেশনায় কাজ করত মাহবুবুল: র‌্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT