চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইকেল লেন থেকে উচ্ছেদ হলো পুলিশ বক্সও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 28, ডিসেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাইকেল লেনের উপর অবৈধ দখল উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। এদিন লেনের উপরে থাকা পুলিশ বক্সও সরানো হয়েছে।

গতকাল রোববার থেকে শুরু হয়েছে এই অভিযান। সোমবারও সকাল ১১টার দিকে অভিযান শুরু হয়। একইভাবে মঙ্গলবারও অভিযান চলবে বলে জানান আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা অঞ্চল-৫ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

তিনি বলেন: মানিক মিয়া এভিনিউতে আজ অভিযানের দ্বিতীয় দিন চলছে। আগামীকালও চলবে এই অভিযান। শুরুতে মানিক মিয়া এভিনিউতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরে করা হবে আগারগাঁওয়ের সাইকেল লেনে।

এভাবে অবৈধ দখলের পেছনের মূল কারণ অসচেতনতা বলেই মনে করছেন এই কর্মকর্তা। জানান, জনগণকে সচেতন করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। সেটার অনেক অভাব রয়েছে। অনেকে জানেই না এখানে সাইকেল লেন আছে। যেমন একজন বাইক ওখানে দাঁড় করিয়ে রেখেছে। তাকে জিজ্ঞাসা করতেই বললো, এটা ভিআইপি লেন, এখানে পার্ক করা ঠিক হয়নি। অথচ তার গাড়ির নিচেই সাইকেলের ছবি দেওয়া। তিনি জানেনই না এটা সাইকেল লেন।

ধীরে ধীরে পুরো শহরের যেখানেই রাস্তা আছে সেখানেই উত্তর সিটি করপোরেশন দুই পাশে সাইকেল লেন রাখার কথা ভাবছে বলেও জানান তিনি।

এসময় অবৈধ দখল উচ্ছেদ অভিযানে সরিয়ে দেওয়া হয় লেনের উপরে থাকা পুলিশ বক্সও। এছাড়া যে গাড়ির ড্রাইভার ছিল তাদের গাড়ি সরিয়ে নিতে বলা হয়েছে। আর যেগুলোর ড্রাইভার পাওয়া যায়নি তাদের রেকার নিয়ে সরানো হয়েছে। জরিমানাও করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

Tags: মানিক মিয়া এভিনিউ
Previous Post

উহানে করোনা নিয়ে রিপোর্ট করায় সাংবাদিকের চার বছরের জেল

Next Post

‘আন্দাজ আপনা আপনা’র চিত্রগ্রাহক ঈশ্বর বিদরির প্রয়াণ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে ঈশ্বর বিদরির প্রয়াণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'আন্দাজ আপনা আপনা’র চিত্রগ্রাহক ঈশ্বর বিদরির প্রয়াণ

ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ তৈরির আহ্বান কাদেরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT