চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উহানে করোনা নিয়ে রিপোর্ট করায় সাংবাদিকের চার বছরের জেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 28, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের একজন সাংবাদিকের ছবি, তিনি চোখে চশমা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উহানে করোনাভাইরাস নিয়ে রিপোর্ট লেখার কারণে ‘সিটিজেন জার্নালিস্ট’ ঝাং ঝান-কে চার বছরের জেল দিয়েছে চীন।

অভিযোগে বলা হয়েছে, তিনি বিরোধ ও সমস্যা উস্কে দিচ্ছিলেন। ঝাং ঝান ৩৭ বছর বয়সী সাবেক একজন আইনজীবী। মে মাসে তাকে আটক করা হয়। তারপর এর প্রতিবাদে তিনি কয়েক মাস অনশন করেন।

তার আইনজীবী বলেছেন, ঝাং ঝান এর স্বাস্থ্য নাজুক অবস্থায় এখন। উহানে করোনাভাইরাস নিয়ে রিপোর্ট করার কারণে সমস্যায় পড়েছেন চীনের সাতজন এমন সাংবাদিক। তার মধ্যে ঝাং অন্যতম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে কোনো মিডিয়াই স্বাধীন নয়। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সরকারি প্রচেষ্টার সমালোচনা করে বা সরকারের মর্যাদা খর্ব হয় এমন কোনো রিপোর্ট দেখলে সংশ্লিষ্টদের কড়া হাতে দমন করে চীন। সোমবার নিজের আইনজীবীদের সঙ্গে সাংহাই কোর্টে হাজির করা হয় ঝাংকে।

গত ফেব্রুয়ারিতে করোনাভাইরাস নিয়ে রিপোর্ট করতে উহান সফরে যান ঝাং। সেখান থেকে তিনি যেসব রিপোর্ট করেছেন তা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে। এর ফলে চীন কর্তৃপক্ষের বাঁকা চোখে পড়ে যান তিনি।

নেটওয়ার্ক অব চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স (সিএইচআরডি) নামের এনজিও বলেছে, নিরপেক্ষ সাংবাদিকদের আটক রাখার বিষয়েও তিনি রিপোর্ট করেছিলেন। এছাড়া ভিকটিম পরিবারগুলো যে হয়রান হচ্ছে, তা নিয়েও তিনি রিপোর্ট করেছিলেন।

এরপরই ১৪ মে উহান থেকে তিনি নিখোঁজ হয়ে যান। এর একদিন পরে পুলিশ তাকে উহান থেকে ৪০০ মাইলেরও বেশি দূরে সাংহাইয়ে আটক দেখায়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন হয় নভেম্বরের শুরুর দিকে। এতে অভিযোগ করা হয় যে, তিনি টেক্সট মেসেজ, ভিডিও ও অন্যান্য বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট, টুইটার এবং ইউটিউবের মতো প্লাটফর্মে। এ ছাড়া তিনি বিদেশি মিডিয়ার কাছে সাক্ষাতকার দিয়েছেন। এসবের মাধ্যমে উহানে করোনাভাইরাস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছেন। এজন্য তার চার থেকে ৫ বছরের জেল সুপারিশ করা হয়।

অন্যদিকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝাং অনশন শুরু করেন। এতে তার স্বাস্থ্যের অবনতি হয়। তার এক আইনজীবী বলেছেন, তিনি ডিসেম্বরের প্রথম দিকে মিস ঝাংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় ঝাং তাকে বলেছেন, তাকে জোর করে টিউবের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। ঝাং মাথাব্যথা, মাথাঘোরা এবং পেটের পীড়ায় ভুগছেন। তার এখন বাথরুমে যেতে হলেও অন্যের সহয়তা প্রয়োজন।

তার আইনজীবী বলেছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন ঝাং। তার কাছে প্রতিটি দিন ভয়াবহ হয়ে উঠছে। তার স্বাস্থ্যগত কারণে বিচার স্থগিত রাখার জন্য আবেদন করেছিলেন তারা।

Tags: উহানকরোনাভাইরাসজেল
Previous Post

আসছে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’

Next Post

সাইকেল লেন থেকে উচ্ছেদ হলো পুলিশ বক্সও

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকেল লেন থেকে উচ্ছেদ হলো পুলিশ বক্সও

চ্যানেল আই অনলাইন সংবাদে ঈশ্বর বিদরির প্রয়াণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'আন্দাজ আপনা আপনা’র চিত্রগ্রাহক ঈশ্বর বিদরির প্রয়াণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT