চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংসদ দেব তৃণমূলেই আছেন নাকি বিজেপিতে যাচ্ছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 14, মার্চ 2021
in বিনোদন
A A
সাংসদ দেবের হাসিমুখের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকদিন ধরেই ভোটের আগে প্রচার ময়দানে টলি অভিনেতা এবং সাংসদ দেবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকে তো এও প্রশ্ন তুলেছিল সাংসদ দেব তৃণমূলেই আছেন, নাকি বিজেপিতে যাচ্ছেন? কিন্তু শেষমেষ সব জল্পনার অবসান হলো। ভোটের ময়দানে প্রচারে নামছেন তৃণমূলের তারকা সাংসদ দেব।

একুশের ভোটযুদ্ধে যেখানে ‘দলবদলু’ নেতা-মন্ত্রীদের মুখের ভীড়, সেখানে তিনি যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিকই রয়েছেন, আবারও তার প্রমাণ দিলেন। দেবের সাফ কথা, “বাংলায় আবার দিদিই আসবেন।” ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান হাতিয়ার করেই ভোট প্রচারে নামছেন ঘাসফুল শিবিরের সাংসদ।

নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে ঘাটালে। হাতে মাত্র আর ক‍য়টা দিন। নির্বাচনী প্রচারে তেমনভাবে দেখা যায়নি সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে! ভোটের ময়দান থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তেমন প্রচারণা করতে দেখা যায়নি সাংসদ এই অভিনেতাকে। ফলে সেটি নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে ফিসফাস চলছিল। প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কী দেব দল বদলেছেন?‌ নাকি অন্য কোন কারণ?

পরবর্তীতে রবিবাসরীয় বারবেলায় এইসব প্রশ্নের উত্তরেই তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব জানান, তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকই রয়েছেন। এদিন থেকেই তিনি ভোট প্রচারের ময়দানে নামছেন।

একই সাথে দেব আরও জানান, ‘‌আজ থেকে একুশের নির্বাচনী প্রচারের জন্য ময়দানে নামছি আমি। যাঁরা ভোটে লড়ছেন, তাঁদের সবার প্রতিই আমার শুভেচ্ছা রইল। আমি যদিও মনে প্রাণে এখনও বিশ্বাস করি যে, দিদিই আবার ক্ষমতায় ফিরছেন, যিনি কিনা গত ১০ বছর ধরে করজোড়ে বাংলার ময়দানে লড়াই চালিয়ে গিয়েছেন।’‌ এই মন্তব্যের মধ্যে দিয়ে দেব বুঝিয়ে দিলেন এখনো তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন।

Tags: তৃণমূলদেবমমতা ব্যানার্জি
Previous Post

করোনা ভ্যাকসিন নিয়েছে প্রায় ৪৪ লাখ মানুষ, সবচেয়ে কম বরিশাল বিভাগে

Next Post

১৯ মার্চ প্রেক্ষাগৃহে ‘প্রিয় কমলা’, চ্যানেল আইয়ে ২৬ মার্চ

Next Post
সংবাদ সম্মেলনে চারজন বক্তা, পেছনে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ মার্চ প্রেক্ষাগৃহে ‘প্রিয় কমলা’, চ্যানেল আইয়ে ২৬ মার্চ

চট্টগ্রাম সমিতির নতুন কমিটি গঠনের ছবি, তিনজন পুরুষ সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম সমিতি কাতারের নতুন কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT