চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম সমিতি কাতারের নতুন কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 পূর্বাহ্ন 15, মার্চ 2021
in প্রবাস সংবাদ
A A
চট্টগ্রাম সমিতির নতুন কমিটি গঠনের ছবি, তিনজন পুরুষ সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রফিকুল ইসলাম হেলাল সিআইপিকে সভাপতি, নুর মোহাম্মদ নুরকে সাধারণ সম্পাদক এবং নুরুল আবছার বাবুলকে সাংগঠনিক সম্পাদক করে চট্টগ্রাম সমিতি কাতার-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি করোনা প্রতিরোধে কাতার সরকারের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত বিশেষ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন সার্চ কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্বা ওমর ফারুক চৌধুরী।

এ সময় সার্চ কমিটির সদস্য শামশুল আলম সিআইপি, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মোসলেম উদ্দিন, ইউসুফ সিকদার, মো. হাসান বিল্লাহ, শাহনেয়াজ চৌধুরী, মেরাজ আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব হাসান মাহবুদ, আবদুল জলিল, মো. মোরশেদ, মৌলানা কেফায়েত উল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সাইফুর রহমন সবুজ, সাইদুল আক্তার, সৈয়দ আরিফ উদ্দিন, মুহাম্মদ সাজ্জাদুল হকসহ অনেকে।

সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত কয়েক মাসের আলোচনা, পর্যালোচনা শেষে সন্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সমিতি কাতার-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। জুম অনলাইন প্লাটফর্মে সবার সাথে পুনরাবৃত্তি আলোচনা হলেও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গণজমায়েত উপর স্থানীয় বিধিনিষেধের কারণে ইচ্ছে থাকলে সবাইকে কমিটি ঘোষণার বিশেষ অধিবেশনে উপস্থিত করানো সম্ভব হয়নি।

সৌন্দর্যবতী নারী মুখের ছবি, সুন্দর চোখ ও ঠোঁটের বিশদ বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ মহামারি পরবর্তী সময়ে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

কাতার প্রবাসী চট্টগ্রামের মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে ও বিশেষকরে সুবিধাবঞ্চিতদের কল্যাণে সংগঠনকে অধিকতর কল্যাণমুখি করার লক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন কাতারের স্বনামধন্য ব্যবসায়ী ও সমিতির নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম হেলাল (সিআইপি)। তিনি বলেন, সাধারণ প্রবাসীরা আমাদের কাছে নয় বরং আমরা তাদের কাছে পৌঁছার চেষ্টা মাথায় নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ।

তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ (নুর) বলেন, চট্টগ্রাম সমিতি কাতার গঠনের একজন রুপকল্পক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে আমাকে আবারও কাতারপ্রবাসী চট্টগ্রামবাসীরা সেই দায়িত্ব অর্পণ করেছে এবং আমিও সকল প্রবাসীর কল্যাণ ও মানবতার সেবায় কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এই লক্ষ্যে চট্টগ্রামের সকল কাতার প্রবাসীদের এক ছাতার নিচে একত্রে কাজ করার আহ্বান জানান।

Previous Post

১৯ মার্চ প্রেক্ষাগৃহে ‘প্রিয় কমলা’, চ্যানেল আইয়ে ২৬ মার্চ

Next Post

ইতিহাসে যে রেকর্ডে কোহলিই প্রথম

Next Post
ভারতীয় ক্রিকেটার কোহলি ও তার সতীর্থরা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসে যে রেকর্ডে কোহলিই প্রথম

আদালত থেকে বের হচ্ছেন একজন আইনজীবী ও তার সঙ্গে অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোম্পানীগঞ্জে আলাউদ্দিন হত্যায় মামলা হয়েছে কিনা জানতে চেয়েছেন আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT