চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নদী হত্যা: র‌্যাবের হাতে আরেক আসামি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2018
in অপরাধ
A A

বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী হত্যা মামলার এজারভূক্ত আরেক আসামি শামসুজ্জামান মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১২ এর অধিনায়ক উইং কামান্ডার আব্দুল আহাদ মিলনকে গ্রেপ্তারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৯ আগস্ট বুধবার মামলার প্রধান আসামি পাবনা শহরের সিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শিল্পপতি আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই পলাতক ছিল ৩ নং আসামি মিলন। সে মামলার প্রধান আসামি আবুল হোসেনের ওষুধ কোম্পানিতে চাকরি করতো। আবুল হোসেনের গ্রেপ্তারের খবর শুনে মিলন বাড়িতে না থেকে পাবনা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে। পরে খুলনা হয়ে সে আরমানিটোলায় আত্মীয়র বাসায় অস্থান করে।

গোপন সূত্রে এই সংবাদ পেয়ে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।

নিহত নদী পাবনা পৌর সদরের রাধানগরে ভাড়া বাসায় থাকতেন তার একমাত্র ৭ বছরের শিশুকন্যাকে নিয়ে।  ২৮ আগস্ট মঙ্গলবার রাতে তিনি অফিস থেকে কাজ সেরে বাসায় ফেরার পথে বাসার সামনেই কয়েকজন তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরদিন বুধবার নদীর মা মর্জিনা বেগম তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে পাবনা সদর থানায় মামলা করেন। 

Tags: সেমি লিড
Previous Post

নেতিবাচক প্রভাব জেনেও শুধু মানবিক বিচারে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি: প্রধানমন্ত্রী

Next Post

সালাহময় ম্যাচে মিশরের বিশাল জয়

Next Post

সালাহময় ম্যাচে মিশরের বিশাল জয়

ইরাকে ইরানের কুর্দি পার্টি

ইরাকে অবস্থিত ইরানের বিরোধী কুর্দি পার্টির ঘাঁটিতে মিসাইল হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT