চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতিবাচক প্রভাব জেনেও শুধু মানবিক বিচারে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ইসলামিক উন্নয়ন ব্যাংক-আইডিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু মানবিক দিক বিচার করেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

রাজধানীর রেডিসন হোটেলে জেদ্দাভিত্তিক বাংলাদেশে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) নতুন আঞ্চলিক প্রধান কার্যালয়ের (রিজিওনাল হাব) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বর্তমানে অত্যন্ত সক্রিয়ভাবে একটি মানবিক বিপর্যয় মোকাবেলা করছে। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত করে দিয়ে তাদেরকে প্রবেশ করতে দিয়েছে। নিজস্ব সম্পদ, বাস্তুসংস্থান এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব রয়েছে জানা সত্ত্বেও বাংলাদেশ বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী দেশে আসতে দিয়েছে।’

মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাই। বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিও সই হয়েছে।’

‘মিয়ানমারকে চুক্তি বাস্তবায়নের জন্য চাপ অব্যাহত রাখতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে সুনির্দিষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়ে গেছেন। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের মুখোমুখি, তখন আইডিবি নিশ্চুপ থাকতে পারে না।’

তাই রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়া নিশ্চিত করতে আইডিবি’কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সুদৃঢ় অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন আঞ্চলিক প্রধান কার্যালয় স্থাপন এ অঞ্চলের অর্থনীতিকে দক্ষ, উন্নত ও গতিশীল করবে। এ উদ্যোগ সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়ন, অগ্রাধিকার, প্রয়োজনে চ্যালেঞ্জসমূহ আরও ঘনিষ্ঠভাবে বুঝতে আইডিবিকে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।

রিজিওনাল হাব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে বেছে নেয়ার জন্য আইডিবির প্রেসিডেন্ট ড. বন্দর এমএইচ হাজরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশে বর্তমানে ইসলামিক উন্নয়ন ব্যাংকের ‘ফিল্ড রিপ্রেজেনটেটিভ অফিস’ রয়েছে। তবে ঢাকায় এর আঞ্চলিক প্রধান কার্যালয় হওয়ার পর ব্যাংকের সিদ্ধান্তমূলক কার্যক্রম প্রক্রিয়া দ্রুত হবে আশা করা হচ্ছে।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসেমি লিড
Previous Post

ফাইনাল হেরে আম্পায়ারের বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ সেরেনার

Next Post

সাংবাদিক নদী হত্যা: র‌্যাবের হাতে আরেক আসামি গ্রেপ্তার

Next Post

সাংবাদিক নদী হত্যা: র‌্যাবের হাতে আরেক আসামি গ্রেপ্তার

সালাহময় ম্যাচে মিশরের বিশাল জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT