চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনও’র গালি মাস্তানদের চেয়েও খারাপ: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
12:06 অপরাহ্ন 24, জুলাই 2022
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিচু জমিতে’ প্রধানমন্ত্রী উপহারের ঘর নির্মাণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অকথ্য ভাষায় টেকনাফের ইউএনও’র গালি দেয়া খুবই আপত্তিকর, দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।

অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’-এর কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদকে গালির ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।

এরপর আদালত বলেন, ‘ঘটনার জন্য উনি (ইউএনও) দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু উনার ভাষা তো খুবই আপত্তিকর, এটা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। কোন ‘রং হেডেড’ পারসন ছাড়া এরকম ভাবে বলতে পারে না।’

হাইকোর্ট আরও বলেন, ‘উনি যেভাবে বলেছেন সেটা কোন ভাষা হতে পারে না। মাস্তানদের চেয়েও খারাপ ভাষায় সে বলেছেন।’

এসময় হাইকোর্ট বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা যদি কোন অপরাধ করেন তাহলে আইন আছে, প্রেস কাউন্সিল আছে। কিন্তু এভাবে গালিগালাজ তো কেউ করতে পারেন না।’

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইউএনও মোহাম্মদ কায়সার তার অফিশিয়াল মোবাইল ফোন নম্বর থেকে কল করেন সাংবাদিক সাইদুল ফরহাদকে। সে সময় সংবাদ প্রকাশের কারণ জানতে চেয়ে ফরহাদকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন ওই ইউএনও। গালির ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

শুক্রবার উভয় পক্ষকে নিয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে দুঃখ প্রকাশ করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু।

Tags: ইউএনওসাংবাদিকহাইকোর্ট
Previous Post

রাফিনহার নৈপুণ্যে বার্সার কাছে রিয়ালের হার

Next Post

‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’র টিজারে বোজম্যানকে স্মরণ

Next Post
ব্ল্যাক প্যানথার সিনেমার টিজার, বোজম্যানের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার'র টিজারে বোজম্যানকে স্মরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খাদ্য ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT