চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 24, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশীয় প্রজাতির বিলুপ্ত হওয়া অনেক মাছ ফিরে আসছে, এরসাথে খাদ্য চাহিদা পূরণ হচ্ছে।

রোববার (২৪ জুলাই) রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদ্‌যাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন

প্রধানমন্ত্রী বলেন, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে পারলে বিদেশে রপ্তানি করার পাশাপাশি নিজেদের চাহিদাও মেটানো যাবে।

তরুণ প্রজন্ম এগিয়ে আসবে তারা এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আনতে পারবে, এতে কর্মসংস্থান হবে এবং বেকারত্ব দূর হবে বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নাই নাই, গেল গেল, হায় হয় করে বেড়াচ্ছে— এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে তো একটু তাদের বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক।

তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। এখন মাছের কাটা একটা সমস্যা। অনেকে মাছ খেতে চায় না। কিন্তু প্রক্রিয়াজাত করলে এই কাটা কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরে করতে পারেন।

প্রধানমন্ত্রী সবাইকে মৎস্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আশা করি সবাই যার যেখানে জলাধার আছে, যার যেখানে একটু জলাধার আছে সেখানে আপনারা মাছের চাষ করেন। খুব স্বাভাবিকভাবে তারা খেতে পারে কিন্তু আপনার নিজেরও লাভ হবে। মাছে ভাতে বাঙালি এইভাবেই আমাদের জীবনটা আরও উন্নত হোক— এই আকাঙ্ক্ষা আমি করি।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠানকে স্বর্ণপদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বর্ণপদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

Tags: কর্মসংস্থানতরুণ প্রজন্মবেকারত্ববৈদেশিক মুদ্রা
Previous Post

‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’র টিজারে বোজম্যানকে স্মরণ

Next Post

খাদ্যশস্য রপ্তানি চুক্তির ২৪ ঘন্টা না যেতেই রাশিয়ার মিসাইল হামলা

Next Post
রাশিয়ার মিসাইল হামলার ফলে ধোঁয়া ও আগুনের ধরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যশস্য রপ্তানি চুক্তির ২৪ ঘন্টা না যেতেই রাশিয়ার মিসাইল হামলা

প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩, দুর্ঘটনার স্থান কুমিল্লা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT