চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহ-অধিনায়কের পদটা ফিরে পেতে চান স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৭ সালে ব্রিস্টলে নাইট ক্লাবে মারামারির পর ইংল্যান্ড দলের সহ-অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল বেন স্টোকসের থেকে। পুরনো সেই পদটা ফিরে পাওয়ার জন্য ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে সুপারিশ করা শুরু করেছেন এ অলরাউন্ডার। বিবিসির রেডিও অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরিচালক ও সাবেক ক্রিকেটার অ্যাশলে জাইলস।

ব্রিস্টল কাণ্ডের পর সহ-অধিনায়কত্ব হারানোর পাশাপাশি অ্যাশেজ দল থেকেও বাদ পড়েছিলেন স্টোকস। পরে অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার পর ডাক পান জাতীয় দলে। তার হাত ধরেই বিশ্বকাপে লর্ডসের ফাইনাল ও অ্যাশেজের হেডিংলি টেস্টে অবিস্মরণীয় জয় পায় ইংল্যান্ড।

ফৌজদারী মামলার বোঝা ও মারামারির কাণ্ড পেছনে ফেলে স্টোকসের এই রূপান্তর মুগ্ধ করেছে জাইলসহ অন্যান্য বোর্ড কর্মকর্তাকে, ‘দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সে। আমরা তার কাছ থেকে এটাই আশা করছিলাম।’

ভালো খেলার পাশাপাশি আরও দায়িত্ববান হওয়ার জন্য আবারও পুরনো পদে ফিরতে চাইছেন স্টোকস। এজন্য নাকি জাইলস ও ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের কাছে ধরনা দিতেও শুরু করেছেন, ‘আসলে কয়দিন ধরেই স্টোকস আমাদের খোঁচাচ্ছে। সে নাকি সহ-অধিনায়কের পদটা ফিরে পেতে চায়। এত করে যখন ও চাইছে সেক্ষেত্রে বুঝতে হবে এই স্থানটার মূল্য বুঝতে শিখেছে।’

‘ও আমাকে আর টম হ্যারিসনের কাছে অনুরোধ করেছে। পদটার জন্য ও মরিয়া। মাঠে নামাতে পারলে সে সেরা যোদ্ধাদের একজন। এই বছরেই সে কয়েকবার বিষয়টা প্রমাণ করে দেখিয়েছে, একবার বিশ্বকাপের ফাইনালে আরেকটা তো গত সপ্তাহের টেস্টে (হেডিংলি)। সে এমন একজন যখন আপনি দল করতে যাবেন চোখ বন্ধ করে তার নামটাই আগে লিখতে হবে।’

নতুন করে আবারও নেতৃত্বে ফেরালে আগের মতো ভুল হবে না স্টোকসের। অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে আগুনে পুড়ে খাটি সোনা হয়েছেন ইংলিশ তারকা। শেষ কয়েক মাসের পারফরম্যান্সের ইঙ্গিত করে জাইলসের মত এমনটাই। তাই মুখে না বললেও ইঙ্গিতে জানিয়েছেন, স্টোকসের ইচ্ছাপূরণে সায় আছে ইসিবিরও।

Tags: বেন স্টোকসলিড স্পোর্টস
Previous Post

৫০ বছর মানবতার সেবা করা বৃদ্ধাকে ভারত ছাড়তে হলো এভাবে!  

Next Post

অর্থখাতের ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়া যেন অব্যাহত থাকে

Next Post

অর্থখাতের ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়া যেন অব্যাহত থাকে

ফাইল ছবি

মার্কিনী মেয়েদের গুঁড়িয়ে জিতল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT