চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিনী মেয়েদের গুঁড়িয়ে জিতল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বলতে গেলে প্রায় পুরো ২০ ওভারই খেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। ১২০ বলের ইনিংসে ১১৯ বল খেলে অবশ্য যে রান তুলেছে তাতে বাংলাদেশকে ঠেকানো অসম্ভবই ছিল তাদের জন্য! বিপরীতে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়ে ৭০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলেছেন সালমা খাতুনরা।

বৃষ্টির কারণে শনিবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে ২০২০ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। বাংলাদেশ দল রোববার সেই ঝালটা ঝেরেছে মার্কিনীদের উপর! ব্যাট হাতে আসা-যাওয়ার মাঝে আমেরিকার মেয়েরা ১৯.৫ ওভারে অলআউট হয়েছে ৪৬ রানে!

বাংলাদেশের বোলারদের কাছে কতটা অসহায় ছিল তারা সেটার প্রমাণ পাওয়া যায় স্কোরকার্ড দেখলেই। ১১ জনের মধ্যে দুই অঙ্কের ঘরে রান তুলতে পেরেছেন কেবল একজন!

বাংলাদেশি বোলারদের মধ্যে স্পিনাররাই তুলনামূলক সফল। ১২ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। আরেক স্পিনার খাদিজাতুল কুবরা ১০ রানে পেয়েছেন ২ উইকেট। পেসার জাহানারা আলমও পেয়েছেন ২ উইকেট, ৪ ওভার বল করে রান খরচ করেছেন মাত্র ৭টি।

ব্যাটিংয়ে নেমে ৮.২ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ৩৪ বলে সর্বোচ্চ ৩০ রান এসেছে ওপেনার সানজিদা ইসলামের ব্যাটে। লক্ষ্যের একেবারে কাছে যেয়ে দুই উইকেট হারানোয় জয়টা ৮ উইকেটে।

Tags: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

অর্থখাতের ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়া যেন অব্যাহত থাকে

Next Post

কেউ রাষ্ট্রহীন হবে না, বিদেশি বলেও গণ্য হবে না

Next Post

কেউ রাষ্ট্রহীন হবে না, বিদেশি বলেও গণ্য হবে না

রোহিঙ্গা নির্যাতনে জড়িত সেনাদের শাস্তি দেবে মিয়ানমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT