চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 13, ডিসেম্বর 2018
in বাংলাদেশ
A A

সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের যেমন জোরালো ভূমিকা প্রয়োজন, তেমনি গণমাধ্যমকে ব্যবহার করে কোনো অপশক্তি যাতে উগ্রবাদ ছড়াতে না পারে সে বিষয়েও সতর্ক হওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা।

গণমাধ্যম সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সহিংস উগ্রবাদ প্রতিরোধেও এর দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা বলেন তারা।

বৃহষ্পতিবার ঢাকায় আয়োজিত ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

ইউএসএআইডি’র অবিরোধ: রোড টু টলারেন্স কর্মসূচির সহযোগিতায় গণমাধ্যম প্রতিষ্ঠান সমষ্টি এর আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়ে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান হয়। তবে জনগণ সবসময়ই উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার। উগ্রবাদ প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর অবস্থান সুস্পষ্ট করার কথা বলে তিনি প্রতিটি দলের নির্বাচনী ইশতেহারে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের দলীয় অবস্থান সুনির্দিষ্ট করার কথা বলেন।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সংবাদপত্র কী প্রকাশ করবে বা করবে না বা কতটুকু বিস্তৃতভাবে প্রকাশ করবে তা নিয়ে সবসময়ই বিতর্ক রয়েছে। কিন্তু সংবাদের বস্তুনিষ্ঠতা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সারোয়ার, ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভার্নেন্স ডিরেক্টর র‌্যান্ডল ওলসনসহ সিনিয়র সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষকরা।

অনুষ্ঠানে ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধ: গণমাধ্যম সহায়িকা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থটি সম্পর্কে বক্তারা বলেন, সাংবাদিকতার পেশার ক্ষেত্রে এটি খুব সহায়ক হবে। সহিংস উগ্রবাদের ধারণা ও প্রেক্ষাপট সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে বিষয়টি কাভার করার ক্ষেত্রে গ্রন্থটি সাংবাদিকদের সহায়তা করবে, পাশাপাশি এটি সহিংস উগ্রবাদ কাভার করা ও সাংবাদিকদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গণমাধ্যমের নীতি-নির্ধারণেও ভূমিকা রাখবে।

Tags: গণমাধ্যমের ভূমিকালিড নিউজসমষ্টি
Previous Post

কক্সবাজারে এমপির নেতৃত্বে বিএনপি অফিসে হামলার অভিযোগ

Next Post

রোবট অলিম্পিয়াডে যোগ দিতে ফিলিপিন্স যাচ্ছে বাংলাদেশ দল

Next Post
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড-ফিলিপিন্স-বাংলাদেশ দল

রোবট অলিম্পিয়াডে যোগ দিতে ফিলিপিন্স যাচ্ছে বাংলাদেশ দল

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT