চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোবট অলিম্পিয়াডে যোগ দিতে ফিলিপিন্স যাচ্ছে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 13, ডিসেম্বর 2018
in তথ্যপ্রযুক্তি
A A
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড-ফিলিপিন্স-বাংলাদেশ দল

১৫ থেকে ১৯ ডিসেম্বর ২০১৮ ফিলিপিন্সের ম্যানিলাতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এর ২০তম আসরে যোগ দিতে বৃহস্পতিবার রাতে রওনা দিচ্ছে বাংলাদেশের ৮ খুদে শিক্ষার্থী।

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের রাফীহাথ সালেহ চৌধুরী, ঢাকার সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান, ঢাকা আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালী, ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মেহের মাহমুদ, চিটাগাং গ্রামার স্কুল ঢাকার কাজী মোস্তাহিদ লাবিব, চিটাগাং গ্রামার স্কুল ঢাকার তাফসির তাহরীম, লালবাগ সরকারী মডেল স্কুল এন্ড কলেজের মো. খায়রুল ইসলাম এবং ঢাকা কলেজের সানি জুবায়ের রোবট অলিম্পিয়াডের দু’টি ক্যাটাগরিতে ২৩টি দেশের প্রায় ৮০০ প্রতিযোগীর সঙ্গে লড়াই করবে।

বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের যৌথ আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বাংলাদেশের খুদে প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ও বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল।

তিনি জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত আঞ্চলিক কর্মশালা ও ধারাবাহিক প্রশিক্ষণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলে অনুষ্ঠিত হয় দেশের প্রথম রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব। সারাদিন ব্যাপী এ অলিম্পিয়াডে ৭ থেকে ১২ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা দু’টি ক্যাটাগরিতে মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক বুদ্ধি প্রতিযোগিতায় অংশ নেয়।

সেখান থেকে নির্বাচিতদের ক্যাম্পের মাধ্যমে ধারাবাহিক প্রশিক্ষণ ও বাছাই-এর পর ৮ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়েছে।আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড-ফিলিপিন্স-বাংলাদেশ দল

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমন্বয়ক রেদওয়ান ফেরদৌস ২০১৭ সালের অভিজ্ঞতা তুলে ধরে জানান, অন্যান্য দেশের ৭-১০ বছরের শিশুরা এরই মধ্যে নিজেদের কুশলী করে গড়ে তুলছে।

আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানান।

দেশের আইটি শিল্পের পক্ষ থেকে প্রতিযোগী শিশুদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান লিডস সফটের প্রধান পরিচালনা কর্মকর্তা রানা সোহেল। তিনি জানান, দেশে এরই মধ্যে রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ হচ্ছে।

তিনি আশা করেন, রোবট অলিম্পিয়াডের মাধ্যমে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবার পাশাপাশি দেশের সক্ষমতাও ফুটে উঠবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান ও বাংলাদেশের রোবট নিনো’র প্রতিষ্ঠান সিরেনার প্রধান নির্বাহী প্রকৌশলী মুস্তাফা হাসান।

Tags: বাংলাদেশ রোবট অলিম্পিয়াডরোবটরোবট অলিম্পিয়াড
Previous Post

সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

Next Post

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Next Post

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মোবাইলের কলরেট বৃদ্ধি ও কলড্রপে টাকা কাটায় নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT