চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজে ইংরেজি শেখাতে চার শিক্ষকের অ্যাপ ‘ব্রিমইং’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 06, এপ্রিল 2017
in তথ্যপ্রযুক্তি
A A

শিক্ষার্থীদের ইংরেজি শেখাকে সহজ করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চারজন শিক্ষক ‘ব্রিমইং’ নামে একটি স্মার্টফোন অ্যাপ উদ্ভাবন করেছেন।

ব্রিমিং অ্যাপের উদ্বোধন করেন ঢাকার মার্কিন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা কেলি রায়ান।

অ্যাপ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় কেলি রায়ান বলেন,’ শিক্ষকরা শুধু গতানুগতিক ধারায় ক্লাস নেন না। শিক্ষার্থীদের পাঠদানকে সহজ করতে তারা নানা পদক্ষেপও গ্রহণ করেন।এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা তার প্রমাণ। তারা শিক্ষার্থীদের ইংরেজি শেখার উপযোগী একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন। নিঃসন্দেহে এটি একটি চমৎকার উদ্ভাবন।’

অ্যাপ উদ্ভাবনকারী টিমকে ধন্যবাদ জানিয়ে কেলি রায়ান আরো বলেন, উচ্চশিক্ষা, চাকরি, ক্যারিয়ার থেকে শুরু করে নানা প্রয়োজনে ইংরেজি শেখা খুবই জরুরি। কারণ, গ্লোবালাইজেশনের কারণে আমরা কেউ আর এখন একক কোনো দেশের বাসিন্দা নই। ফলে লেখাপড়া, ক্যারিয়ার, ব্যবসাবাণিজ্য থেকে শুরু করে সবক্ষেত্রেই আন্তর্জাতিক প্রতিযোগিদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এজন্য ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলে বিপদে পড়তে হয়। ব্রিমিং অ্যাপ এই সমস্যা সমাধানে সহায়তা করবে। আশা করি শিক্ষার্থীরা এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবে।

সভাপতির বক্তৃতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, সময়টা যেহেতু তথ্যপ্রযুক্তির, তাই শিক্ষাকে প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা ছাড়া উপায় নেই। ইংরেজি বিভাগের ‘লাইভ কোড’ টিম সেই কাজটিই করেছে।

শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অ্যাপকে ডেভলপ করার জন্য লাইভ কোড টিমকে পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইটি বিভাগের সহায়তায় ব্রিমিং অ্যাপ উদ্ভাবন করেন ইংরেজি বিভাগের চার শিক্ষক। তারা হলেন, সহকারী অধ্যাপক সামসি আরা হুদা, সহকারী অধ্যাপক ড. বিপাশা বিনতে হক, প্রভাষক সাদিয়া জেরিন লিয়া।

অ্যাপটি ডাউন লোড করতে চাইলে ক্লিক করুন লিংকে: https://play.google.com/store/apps/details?id=com.brimEng2.brimEng&hl=en

Previous Post

মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছাতে আরো পাসপোর্ট অফিস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

প্রাক-বাজেট আলোচনা: পাঁচ বছরের জন্য পলিসি সাপোর্ট চান পোশাকশিল্প মালিকরা

Next Post

প্রাক-বাজেট আলোচনা: পাঁচ বছরের জন্য পলিসি সাপোর্ট চান পোশাকশিল্প মালিকরা

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কখনো ইসলাম কায়েমের রাস্তা নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT