চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কখনো ইসলাম কায়েমের রাস্তা নয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:03 অপরাহ্ন 06, এপ্রিল 2017
in সম্পাদকীয়
A A

বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা-মাশায়েখ মহাসম্মেলন অনুষ্ঠিত হল। ইসলামের সঠিক চেহারা তুলে ধরবে এই সম্মেলন এমন আশা সম্মেলনের আয়োজক ও এর সাথে সংশ্লিষ্টদের। ইসলাম মুক্তির পথ এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অশেষ কল্যাণ, এবং মানবতার ধর্ম ইসলাম- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমন কথাই বারবার বলেছেন দেশ বিদেশের ইসলামী আলেমরা। সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিয়েছেন মসজিদে হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল আল খুজাইমের নেতৃত্বে প্রতিনিধি দল। সুস্পষ্টভাবে আমরা যা অনুমান করেছিলাম, এই সম্মেলনে ঘুরে ফিরে যে বিষয়টি আলোচনায় থাকতে পারে, তা হলো ইসলামের সাথে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। মসজিদে নববীর খতিব শায়েখ ড. আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাশেম বলেছেন, যারা সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িত, তাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। অন্যদিকে, যার যার ধর্ম তার তার কাছে, কুরআনের এই বাণী প্রধানমন্ত্রীর ভাষণে ছড়িয়ে গিয়েছে সম্মেলন থেকে শুরু করে সারাবিশ্বে। সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকার কথা বলেছেন তিনি। আর ইমামদের ইসলামের সঠিক রূপ মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন। আমরাও মনে করি ইসলাম ও জঙ্গিবাদ এক নয়। এবং নিরীহ মানুষ হত্যা করে কখনও ইসলামের মতো শান্তির ধর্মের স্বাদ গ্রহণ সম্ভব নয়। একইসঙ্গে এভাবে অন্য কাউকে এই ধর্মের প্রতি আকৃষ্ট করা যায় না। তাই ইসলাম যে শান্তির ধর্ম তা প্রমাণ করতে হবে মুসলিমদেরকেই। এদেশে যেমন তেমনি পুরো বিশ্বেই সেটা করে দেখাতে হবে। ইসলামের নামে যে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ সারা বিশ্বের ওপর ভর করেছে, তার শেকড় নির্মূল করতে সবাইকে এক এবং বদ্ধ পরিকর হতে হবে। শক্ত হাতে জঙ্গিবাদ দমন আর সঠিক ইসলামের মাধ্যমেই আমরা পেতে পারি একটি শান্তিপূর্ণ বিশ্ব।

Tags: ইসলামইসলামিক ফাউন্ডেশনওলামা-মাশায়েখ সম্মেলনজঙ্গিবাদ
Previous Post

প্রাক-বাজেট আলোচনা: পাঁচ বছরের জন্য পলিসি সাপোর্ট চান পোশাকশিল্প মালিকরা

Next Post

পহেলা বৈশাখে এমপিওভুক্ত শিক্ষকদের পাট শাক আর রুপালি সিলিভার কার্প মাছ

Next Post

পহেলা বৈশাখে এমপিওভুক্ত শিক্ষকদের পাট শাক আর রুপালি সিলিভার কার্প মাছ

সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনায় রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT