চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:09 অপরাহ্ন 10, জানুয়ারি 2022
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ সামনের দিনগুলোতে অনেক বাড়তে পারে শঙ্কায় ডিসেম্বরের শেষ সপ্তাহে সরকার ঘোষণা করেছিল ১২ থেকে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীকে অন্তত এক ডোজ ভ্যাকসিন দেবার। ভাকসিনের এক ডোজ দেয়া না থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে যেতে পারবে না বলেও জানানো হয়। সঙ্গে বিশেষ ব্যবস্থায় পাঠকক্ষে বসা ও মাস্ক পরার সেই পুরাতন নিয়ম বহাল।

প্রাথমিকভাবে দেশে ঢাকার ১২টি কেন্দ্রে এই স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরে জানুয়ারিতে সেটি দেশজুড়ে আরও সম্প্রসারণ করা হয়। ৩১ জানুয়ারির মধ্যে এক ডোজ নেবার ওই সময়সীমা আরও কয়েক সপ্তাহ বাড়ানো হয়েছে বাস্তবতা বিবেচনায়। এছাড়া আগামী ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে কিছু বিধিনিষেধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। বিষয়গুলো খুবই ইতিবাচক।

এদিকে করোনা আবার তার পুরাতন রূপ দেখাতে শুরু করেছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি একদিনে করোনা আক্রান্তের হার আবারও ২ হাজার ছাড়িয়েছে। শীতকালে এমনিতেই নানা সিজনাল অসুখ-বিসুখ লেগে থাকে, তার উপরে কয়েকবছর ধরে চলা করোনার নতুন নতুন ধরন তাদের তাণ্ডব চালাচ্ছে সারাবিশ্বের মতো আমাদের দেশেও।

করোনার এই সময়ে আমাদের চারপাশে জনজীবন পুরো স্বাভাবিক। সেইসঙ্গে নেতিবাচক বাস্তবতা হচ্ছে, মাস্ক পরাসহ নানা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বেশ কমেছে। করোনার হার হঠাৎ বাড়ার অন্যতম বড় কারণ এটি । বহুদিন বন্ধ থাকার পরে খুলে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ হতে পারে বলে শঙ্কা থাকলেও তা এখনই বন্ধ হচ্ছে না বলে জানানো হয়েছে। সেইসঙ্গে লকডাউনের মতো কঠোর পদক্ষেপেরও শঙ্কা কম।

সবাইকে ভ্যাকসিন কর্মসূচির মধ্যে আনতে সরকার খুবই তৎপর। জনগণের মধ্যেও ভ্যাকসিন অনীহা অনেকটাই কেটেছে, শুরু হয়েছে বুস্টার ডোজের কর্মসূচিও। তবে সব কথার শেষ কথা হচ্ছে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধিসহ ঘোষিত নানা নির্দেশনা। হোক তা শিক্ষা প্রতিষ্ঠানে বা জনজীবনের সর্বক্ষেত্রে। তাহলেই করোনাভাইরাসের সঙ্গে জীবনকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবে দেশ ও জাতি।

Tags: করোনাসম্পাদকীয়স্বাস্থ্যবিধি
Previous Post

কঠোর বিধিনিষেধ আরোপ: ১৩ জানুয়ারি থেকে কার্যকর

Next Post

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ স্থগিত

Next Post
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো, বিশ্ববিদ্যালয়ের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা' স্থগিত

যুব বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ারদের অনুপস্থিতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে যুব বিশ্বকাপে নেই বাংলাদেশি আম্পায়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT