চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে যুব বিশ্বকাপে নেই বাংলাদেশি আম্পায়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 10, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
যুব বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ারদের অনুপস্থিতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে নেই বাংলাদেশি কোন আম্পায়ারের নাম। ব্যাপারটি বিস্ময়কর হলেও খবর নিয়ে জানা গেল সঙ্গত কারণেই নেই বাংলাদেশের কেউ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের মঞ্চে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকার কথা ছিল বাংলাদেশের দু’জন আম্পায়ারের। তারা হলেন -মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো বিশ্ব আসরে যেতে পারেননি তাদের কেউই। দুজনই আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ার।

১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইট ধরার আগে টেস্টে করোনা পজিটিভ হন অভিজ্ঞ আম্পায়ার মুকুল। যে কারণে আইসিসির তালিকা থেকে কাটা পড়ে তার নাম। আর নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি সোহেলের। পরে তারা ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি প্রথম শ্রেনির ক্রিকেট আসর বিসিএল-এ দায়িত্ব পালন করেন।

আম্পায়ার মাসুদুর রহমান মুকুল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরে আমি ও শরফুদ্দৌলা ইবনে সৈকত দায়িত্ব পালন করেছি। এবারও দুজন ছিল আইসিসির তালিকায়। তবে আমি করোনা পজিটিভ হওয়ায় যেতে পারিনি। ৬ জানুয়ারি নেগেটিভ হই। ৫ জানুয়ারি পর্যন্ত ভিসার জন্য অপেক্ষা করেও ভিসা পাননি সোহেল। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে দুজন আম্পায়ার যুক্ত করেছে আইসিসি।’

যুব বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তবে ম্যাচ পরিচালনার কাজে দেখা যাবে না বাংলাদেশের কোনো প্রতিনিধিকে।

আগামী ১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের এবারের আসর, ফাইনাল ৫ ফেব্রুয়ারি। চতুর্দশ আসরে অংশ নেবে ১৬টি দেশ। মাঠে গড়াবে মোট ৪৮টি ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

এছাড়া ‘বি’ গ্রুপে ভারত, সাউথ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা। ‘সি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি। ‘ডি’ গ্রুপে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

Tags: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপওয়েস্ট ইন্ডিজমাসুদুর রহমানমুকুললিড স্পোর্টসসোহেল
Previous Post

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ স্থগিত

Next Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দের শ্রদ্ধা

Next Post
ডিআরইউ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দের শ্রদ্ধা

অভিনয় থেকে বিরত থাকছেন একজন নারী, ছবি দুইটি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের জন্য অভিনয়কে দেড় বছরের ছুটি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT