চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি দেখা যাবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:41 অপরাহ্ন 19, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেট লিগের ম্যাচ চলছে বগুড়ায়, মিরপুরের বিসিবি কার্যালয়ে বসে তা সরাসরি দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মাঠে না গিয়ে মোবাইল অ্যাপে চোখ রেখেই করে ফেলছেন পারফরম্যান্স মূল্যায়ন। তাতে জাতীয় দলের জন্য সঠিক খেলোয়াড়কে বাছাই করাটা হয়ে যাচ্ছে সহজ। কল্পিত এ দৃশ্যটি শিগগিরই বাস্তবে রূপ নেবে প্রযুক্তির ছোঁয়ায়।

ইংল্যান্ডের প্রতিষ্ঠান পিচভিশন স্পোর্টস টেকনোলজির কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনেছে এমনকিছু ডিভাইস, যা বদলে দিতে পারে দেশের ক্রিকেটের প্রচার চিত্র। পরীক্ষামূলক ভাবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বসানো হয়েছে নতুন এ প্রযুক্তি। যাতে করে তিনটি ক্যামেরায় ধারণকৃত ভিডিও সরাসরি চলে যাচ্ছে বিসিবির নির্দিষ্ট অ্যাপে।

তবে এই সম্প্রচার সাধারণ মানুষের জন্য নয়। শুরুতে কেবলমাত্র বিসিবি অফিসিয়ালরাই পাবেন অ্যাপটি ব্যবহারের সুবিধা। ক্রিকেট বোর্ড বাণিজ্যিকভাবে চিন্তা করলে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও দেখতে পারবেন ঘরোয়া লিগের খেলা।

বিসিবির ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু শনিবার মিরপুরে নিজ কার্যালয়ে বসে দেখালেন কীভাবে অ্যাপটি কাজ করে। মোবাইলে ঢুকে অ্যাপে ক্লিক করতেই চলে এল ফতুল্লায় চট্টগ্রাম-বরিশাল বিভাগের মধ্যেকার ম্যাচের লাইভ স্ট্রিমিং। নিচে বড় করে লেখা সংক্ষিপ্ত স্কোর। টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মতোই অনেকটা।

এই প্রযুক্তিতে উইকেটের উপরই স্থির থাকছে ক্যামেরা। যেখানে বোলারের বোলিং, ব্যাটসম্যানের ব্যাটিং, উইকেটের আচরণ স্পষ্টই বুঝতে পারবেন নির্বাচকরা। তাতে খেলোয়াড়দের পারফরম্যান্সের সত্যিকার মান কেমন ছিল, মাঠে উপস্থিত না থেকেও তা বুঝতে পারবেন দেশের ক্রিকেটের নীতি-নির্ধারকরা। অনেক সমস্যার সমাধান হতে পারে এ লাইভ স্ট্রিমিং প্রযুক্তির কল্যাণে।

অ্যাপটি চালু হলে নির্বাচক, বিসিবি কর্তারা ঘরে বসেই দেখতে পারবেন ম্যাচ। কোনো অসঙ্গতি দেখলে দ্রুততম সময়ে নিতে পারবেন প্রয়োজনীয় ব্যবস্থাও। আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিলে ধরা যাবে সেটিও।

লাইভ স্ট্রিমিং শেষ হলে ম্যাচের ভিডিও চলে যাবে আর্কাইভে। সেখান থেকে তৈরি করা যাবে ম্যাচ হাইলাইটস। নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স দেখতে চাইলে সেই ভিডিও ক্লিপও তৈরি করা যাবে। অ্যাপ থেকে জাতীয় দলের কোচরাও প্রয়োজনে দেখে নিতে পারবেন কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স।

পর্যায়ক্রমে ঢাকার বাইরে তিনটি ভেন্যুতে লাইভ স্ট্রিমিং শুরু করতে চায় বিসিবি। বোর্ডের ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু বলেছেন, ‘আমরা এটা মাত্রই শুরু করলাম দ্বিতীয় রাউন্ড থেকে। ফতুল্লায় চলছে। এখানে লজিস্টিকসের বড় বিষয় আছে। বড় আকারে করতে সময় লাগবে। ফতুল্লার পর বগুড়ায় করার ইচ্ছা আছে।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট সরাসরি সম্প্রচার করছে না কোনো টেলিভিশন চ্যানেল। বাণিজ্যিকভাবে কম লাভের আশঙ্কা থাকায় টিভি স্ক্রিনে আসছে না ঘরোয়া ক্রিকেটের ম্যাচ। বিসিবি যদি পিচভিশন লাইভ স্ট্রিমিং প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করে দেয়, তাহলে শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেট দেখার নতুন সংস্কৃতি।

Tags: এনসিএলঘরোয়া ক্রিকেটটাইগার ক্রিকেটপ্রযুক্তিবিসিবিলিড স্পোর্টস
Previous Post

একই মঞ্চে সম্মাননা পাচ্ছেন আনোয়ারা-রঞ্জিত মল্লিক

Next Post

মিয়ানমারের বিরুদ্ধে মামলার নির্দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রীর

Next Post
ফাইল ছবি

মিয়ানমারের বিরুদ্ধে মামলার নির্দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রীর

বর্তমানের জালে সাবেক চ্যাম্পিয়নদের এক হালি গোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT