চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমানের জালে সাবেক চ্যাম্পিয়নদের এক হালি গোল

নাজিম আল শমষের by নাজিম আল শমষের
9:19 অপরাহ্ন 19, অক্টোবর 2019
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টুর্নামেন্টের বর্তমান বনাম সাবেক চ্যাম্পিয়নের ম্যাচ। তাতে হালে পানি পেল না বর্তমান চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস। মালদ্বীপের ক্লাবটিকে ৪-১ গোলে ডুবিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের তৃতীয় আসরের পর্দা তুলল ২০১৫ সালের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী।

বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার প্রথম ম্যাচের আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। নামমাত্র এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব সারা হলেও মাঠে উপস্থিত পাঁচ হাজার দর্শককে মন খারাপ করতে দেননি চট্টগ্রামের খেলোয়াড়রা। খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের চতুর্থ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন ইয়াসিন আরাফাত। তবে ডি-বক্সের বাইরে থেকে শটে চট্টগ্রামের এ ডিফেন্ডার বল পাঠান বাইরে।

তবে অষ্টম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চট্টগ্রাম। ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে আরিফুল ইসলামের কাটব্যাক থেকে জোরাল শটে বল জালে জড়ান চিন্দুমা ম্যাথিউ।

দশম মিনিটে দর্শনীয় এক শটে ব্যবধান ২-০ করেন ইয়াসিন আরাফাত। একক নৈপুণ্যে মাঝমাঠে বল টেনে নিয়েছিলেন। পরে ডি-বক্সের বামপ্রান্তের বাইরে থেকে রংধনুর মতো বাঁকানো এক শটে মালদ্বীপ গোলরক্ষক ইব্রাহিম আদমের মাথার উপর দিয়ে বল জালে জড়ান চট্টগ্রামের ১৬ বছর বয়সী ডিফেন্ডার।

পরে ২৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সামির। ২৫ গজ দূর থেকে নেয়া টিসি স্পোর্টসের এ খেলোয়াড়ের শট অল্পের জন্য খুঁজে পায়নি লক্ষ্য। পরের মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগানো হয়নি চট্টগ্রামের ফরোয়ার্ড রোতকোভিচ লুকার।

ম্যাচের ৩৯ মিনিটে স্বাগতিক দর্শকদের তৃতীয়বারের মতো উল্লাসে ভাসান চিন্দুমা ম্যাথিউ। টিসির দুর্বল বাম রক্ষণকে কাজে লাগিয়ে ডি-বক্সে বল পান এ মিডফিল্ডার। পাস দেন আরিফুলকে। আরিফ বল ধরে রাখেননি, ক্রস করেছিলেন ম্যাথিউয়ের দিকে। পেয়েই দেরি করেননি, দারুণ এক ভলিতে বল জড়িয়ে দেন জালে।

আর ৭১ মিনিটে মালদ্বীপ গোলরক্ষকের ভুলে চট্টগ্রামকে চতুর্থ গোল উপহার দেন রোতকোভিচ লুকা। ডি-বক্সের ডানপ্রান্তের বাইরে থেকে লুকার দিকে বল উড়িয়ে দিয়েছিলেন আরিফুল ইসলাম। মালদ্বীপ গোলরক্ষক বেড়িয়ে এসে চেয়েছিলেন বল গ্রিপ করতে। তার পিচ্ছিল গ্লাভস গলে বল গিয়ে পড়ে ঠিক লুকার পায়েই। সুযোগ লুফে নিতে দেরি করেননি মন্টেনেগ্রোর ফরোয়ার্ড। আলতো শটে পূর্ণ করেন গোলের হালি।

খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে টিসির সান্ত্বনার গোলটি আনেন ইসমাইল ইয়াসা।

Tags: চট্টগ্রাম আবাহনীলিড স্পোর্টস
Previous Post

মিয়ানমারের বিরুদ্ধে মামলার নির্দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রীর

Next Post

যে সম্মেলন অনুসন্ধানের সাহস যোগায়

Next Post

যে সম্মেলন অনুসন্ধানের সাহস যোগায়

শুদ্ধি অভিযান: সাময়িক আস্থা পরিণত হোক স্থায়ী বিশ্বাসে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT