চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা প্রতীকেই নির্বাচনে সরকারের শরিক বামদলগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A

গত নির্বাচনের মতো এবারও নৌকা মার্কা নিয়েই নির্বাচন করবে জাসদ এবং ওয়ার্কার্স পার্টি। ১৫টি আসন দাবি করে আওয়ামী লীগের কাছে ওয়ার্কার্স পার্টি তালিকা পাঠিয়েছে। আর গতবারের ৬ আসনের পরিবর্তে এবার দ্বিগুণ আসন চায় জাসদ। 

নির্বাচনকে সামনে রেখে বড় দুই রাজনৈতিক দলই মিত্র বাড়াতে নানামুখী কৌশল ব্যবহার করছে। এই কৌশলকে সামনে রেখেই বরাবরের মতো এবারও মহাজোটের বিভিন্ন শরিক দল আসন নিয়ে দরকষাকষিতে ব্যস্ত। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ১২টি রাজনৈতিক দল। এর মধ্যে হাসানুল হক ইনুর জাসদ এবং রাশেদ খান মেননের ওয়ার্কার্স পাটি ১৪ দল হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলো।

যেসব আসন উন্মুক্ত ছিলো সেখানে অবশ্য তারা নির্বাচন করেছিলো দলীয় প্রতীকে। গত নির্বাচনে ওয়ার্কার্স পার্টির ৪ জন নৌকা প্রতীকে এবং দু’জন নির্বাচন করেছিলেন দলীয় মার্কায়। এবারও একই পথে হাঁটছে ওযার্কার্স পার্টি।

সরকারের আরেক শরিক জাসদের অবস্থাও অনেকটা একইরকম ছিলো। ৫ জানুয়ারির নির্বাচনে হাসানুল হক ইনুসহ চারজন নৌকা প্রতীকে এবং দু’জন দলের মশাল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এবার দ্বিগুণ আসন চাইছে জাসদ।

নির্বাচনকে ঘিরে বিএনপির সঙ্গে যুক্তফ্রন্ট নামের নতুন রাজনৈতিক মোর্চাকে অপরাধীদের নতুন সংগঠন বলে মন্তব্য করে দু’জনই বলেছেন, জনসমর্থনহীন দলগুলো আওয়াজ তুললেও নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: ওয়ার্কার্স পার্টিজাতীয় সংসদ নির্বাচনজাসদসেমি লিড
Previous Post

চাঁদপুরে আর্সেনিকমুক্ত পানির উৎসগুলো পরিত্যক্ত

Next Post

কোচ ওয়াজেদ গাজী মারা গেছেন

Next Post

কোচ ওয়াজেদ গাজী মারা গেছেন

আপনাকে বেশি ফ্যাকাশে দেখাচ্ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT